আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নৌকার বিকল্প নাই: আব্দুর রাজ্জাক

নৌকার বিকল্প নাই: আব্দুর রাজ্জাক

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রযাত্রায় সফল পথে চলছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। সেই উন্নয়ন কর্মকাণ্ড সফল করতে হবে।

তিনি আরও বলেন, সারা দেশে সুষম উন্নয়নের মধ্য দিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশ। শিক্ষা, স্বাস্থ, কৃষি, যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নাই। নৌকা মানেই উন্নয়ন সমৃদ্ধি। তাই আবারো নৌকার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়ন অব্যাহত রাখার আহবান জানান তিনি। তিনি সোমবার বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ও দিকদাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে কথাগুলো বলেন।

পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা সাহাদাত জামান রুবেল ও মনোয়ারুল ইসলাম মেম্বার। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান রবিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বুলু, মোফাজ্জল হোসেন সরকার, মোহাম্মদ হোসেন লালন, মনোয়ারুল ইসলাম, রুহুল আমিন রুনু, আব্দুল কাইয়ুম ফিরোজ, ইব্রাহিম হোসেন দুলু, বাদশা বাবু।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত