আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

স্ত্রীসহ হামলার শিকার এক সাংবাদিক

স্ত্রীসহ হামলার শিকার এক সাংবাদিক

অভিযুক্ত ফয়সাল

হামলার সঙ্গে জড়িত মো. ফয়সাল (২৫) নামে একজনকে মিরসরাই থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন। তিনি ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈইয়াছড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

এ ঘটনায় সাংবাদিক শিমুল জাবালি বাদী হয়ে মিরসরাই থানায় মো. ফয়সাল ও সুমনের নাম উল্লেখ করে বুধবার দিবাগত রাতে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে একটি মামলা (নং-২৩) দায়ের করেছেন। সুমন পূর্ব খৈইয়াছড়া এলাকার তাজুফকির গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে খৈইয়াছড়া ঝরনা দেখতে ঢাকা থেকে পরিবার নিয়ে আসেন দৈনিক ইত্তেফাকের ঢাকায় অনলাইন বিভাগে কর্মরত সাংবাদিক শিমুল জাবালি। এ সময় তার স্ত্রী লুফাইয়্যা শাম্মী, শ্যালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াক্বিয়াহ শাম্মী (২১), নাবিহা শাম্মী (১৫) সঙ্গে ছিল।

সাংবাদিক শিমুল জাবালি বলেন, দুপুরে ঝরনায় যাওয়ার সময় কাঠাল বাগান আবদুস সালাম তালুকদার হোটেল এলাকায় ফয়সাল থেকে আমরা ৩টি বাঁশ ভাড়া নিই ৩০ টাকা দিয়ে। যাওয়ার সময় বাঁশ ফেরত দিলে ১৫ টাকা ফেরত দিবে বলেন ফয়সাল। পরবর্তীতে আমরা বিকাল ৫টায় ঝরনা দেখে ফেরার সময় বাঁশ ৩টি ফেরত দিয়ে ১৫ টাকা ফেরত চাই। এ সময় সে বলে ‘আমি দোকান বন্ধ করে ফেলেছি, টাকা ফেরত দেওয়া যাবে না’। এ সময় আমরা বাঁশ নিয়ে চলে যেতে চাইলে ফয়সাল, সুমনসহ ৫-৬ জন আমাদের ওপর হামলা চালায়। বাঁধা দিলে আমার স্ত্রী ও শ্যালিকাদের ওপর তারা সঙ্গবদ্ধ হয়ে হামলা করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। আমার স্ত্রীর গায়ে একাধিক চড়থাপ্পড় ও গলাটিপে হত্যার চেষ্টা করে। আমাকে বাঁশ দিয়ে আঘাত করে। পরবর্তীতে পুলিশকে ফোন করলে ঘটনাস্থল থেকে ফয়সাল নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

লুফাইয়্যা শাম্মী জানান, খৈইয়াছড়া ঝরণার সৌন্দর্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অভিভূত হয়ে পরিবার নিয়ে ঘুরতে আসি। কিন্তু ঝরনার মুখে বাঁশ বিক্রির নামে কিছু বখাটের কর্মকান্ড দেখে আমরা হতবাক হয়ে যায়। তারা আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা করে। মেরে লাশ পাহাড়ের খাদে ফেলে দেবে কেউ টেরও পাবে না বলে হুমকি দেয়। সুমন, ফয়সালসহ ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসি আমার স্বামী, আমার বোনদের ওপর হামলা করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। আমার গলায় অপারেশন হয়েছিলো। তারা আমার গলা চেপে ধরে মুখে চড়থাপ্পড় দেয়। আমি পর্যটকদের নিরাপত্তার স্বার্থে হামলায় জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, খৈইয়াছড়া ঝরনা এলাকায় পর্যটকদের ওপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ফয়সাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত