আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

দেশের মানুষ পদ্মা সেতুর সুফল পাচ্ছে : ওবায়দুল কাদের

দেশের মানুষ পদ্মা সেতুর সুফল পাচ্ছে : ওবায়দুল কাদের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু হলে যানজট কিছুটা হলেও কমবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (কাওলা-ফার্মগেট অংশ) উদ্বোধনের সুধী সমাবেশস্থল পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ যান চলাচলের জন্য উদ্বোধন করবেন।

এ প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ১০ থেকে ১১ মিনিটের মধ্যে কাওলা থেকে ফার্মগেটের তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করা যাবে। এর সুফল রাজধানীবাসী পাবে।

সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ পদ্মা সেতুর সুফল পাচ্ছে। উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত চালু করা মেট্রোরেলের সুবিধাও মানুষ ভোগ করছে। অক্টোবরে যখন মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়ে যাবে, তখন আরও বেশি সুবিধা মানুষ পাবে। তখন যান চলাচল আরেকটু সহজ হবে, যানজটের বিরাজমান পরিস্থিতির লাঘব হবে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার যানজট পরিস্থিতির সমাধান হয়তো আজকেই পাওয়া যাবে না। তবে কিছুটা তো পাওয়া যাবে। মেট্রোরেলের সব কটি লাইন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে ঢাকা আরও আধুনিক শহরের রূপ নেবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত বছরের ডিসেম্বর থেকে বিএনপি সরকারের পতনের কথা বলে আসছে। তারা সমাবেশ, পদযাত্রা, মানববন্ধন করেছে। সর্বশেষ গণমিছিল, কালো পতাকাসহ মিছিল করেছে। এসব কর্মসূচি থেকে আওয়ামী লীগের সরকারকে ধাক্কা দেওয়ার মতো উত্তাল তরঙ্গমালা কোথা থেকে আসবে, তা তিনি জানেন না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের জন্য যে বিষয়গত প্রস্তুতি দরকার, তা নেই। বিএনপি শুরুতে যে জোট ও সমমনাদের সম্মিলন ঘটিয়েছিল, এখন আর তা নেই। এখন দলে দলে নানা বিভক্তি। বিএনপির সরকার পতনের ভাবনা তো দূরের কথা, তারা নিজেদের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় আছে।

আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে অনেক বেড়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তাঁরা বিভিন্ন শহরসহ সারা দেশে যেসব সমাবেশ করেছেন, তাতে জনগণের অবিশ্বাস্য অংশগ্রহণ ছিল। তাঁরা শুধু কথা বলার জন্য সমাবেশ ডাকেন না। তাঁরা যে কাজও করছেন, তা জনগণকে দেখান। আগামী কালকের অনুষ্ঠানেও জনগণের ব্যাপক উপস্থিতি আশা করছেন তাঁরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষ শুধু কথা শুনতে চায় না, কাজও দেখতে চায়। তাঁরা কাজও দেখাবেন, কথাও বলবেন। তাঁরা কথা দিয়ে যে কথা রাখেন, তা প্রধানমন্ত্রী আগামীকাল দেশের জনগণকে বিস্তারিতভাবে জানাবেন।

প্রধানমন্ত্রী আগামীকাল বেলা সাড়ে তিনটায় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এক্সপ্রেসওয়ের উল্লিখিত অংশের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরের দিন এক্সপ্রেসওয়ের অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এক্সপ্রেসওয়ের এই অংশের দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার। এ অংশে বোর্ডিংয়ের জন্য ১৫টি র‌্যাম্প রয়েছে। এর মধ্যে বনানী ও মহাখালীর দুটি র‌্যাম্প আপাতত বন্ধ থাকবে। বাকি ১৩টি র‍্যাম্প খুলে দেওয়া হবে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা এক্সপ্রেসওয়েতে চলতে পারবে না। পথচারীরাও এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারবেন না। আর মোটরসাইকেলের চলাচল আপাতত বন্ধ থাকবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত