আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

স্লোগান, মিছিলে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

স্লোগান, মিছিলে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

মাথায় কমলা রঙের টুপি পরে মিছিল নিয়ে যাচ্ছেন একদল নেতা-কর্মী। টুপির সামনের দিকে ওপরের অংশে ‘সাভার উপজেলা ছাত্রলীগ আর নিচে আতিক’ লেখা। সাভার থেকে ঢাকার বিভিন্ন পথে চলাচলকারী বাসে করে নেতা-কর্মীরা আসেন। কথা বলে জানা গেল, তাঁরা সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের অনুসারী।

মাথায় বিভিন্ন রঙের টুপি, বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যান্ড, একই রঙা টি-শার্ট পরে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ উদ্যানের চারপাশের সড়ক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে। সারা দেশ থেকে অন্তত পাঁচ লাখ শিক্ষার্থী এতে যোগ দেবেন বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

আজ শুক্রবার বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে এই ছাত্রসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগ বলেছে, এই সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা।’

বেলা সোয়া দুইটার দিকে গুলিস্তান-ধামরাই পথে চলাচলকারী একটি বাস থেকে নামছিলেন একদল নেতা-কর্মী। সবার মাথায় আকাশি নীল রঙের টুপি। তাঁরা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা-কর্মী। পরে মিছিল নিয়ে তাঁরা টিএসসির দিকে রওনা করেন।

টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় দেখা যায় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা ইউনিট থেকে নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। উদ্যানের প্রবেশমুখে বেশ ভিড়। সাউন্ডবক্সে গান বাজিয়ে, স্লোগান দিয়ে উল্লাস করছেন।

বাংলাদেশের জাতীয় পতাকা ও বাংলাদেশ ছাত্রলীগের বিশাল পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের এক নেতা গাজী ইমদাদুল হক বলেন, স্মরণকালের সবচেয়ে বড় ছাত্রসমাবেশে যোগ দিতে তাঁরা কয়েক হাজার নেতা-কর্মী ঢাকায় এসেছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত