আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

দেশের উন্নয়ন বিএনপি চোখে দেখে নাঃ প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন বিএনপি চোখে দেখে নাঃ প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন বিএনপি চোখে দেখে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, হাওয়া ভবন করে খেতে পারছে না বলেই বিএনপির দুঃখ। নির্বাচন বিএনপির মনের কথা না। তারা মানুষের ভোটের অধিকার নিয়ে আবার ছিনিমিনি খেলতে চায়।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্র সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিছুই তাদের ভালো লাগে না। কিছুই তারা দেখে না। তাদের চোখ অন্ধ। আধুনিক চক্ষু ইনস্টিটিউট করেছি। আধুনিক সব যন্ত্রপাতি। আমি নিজেও সেখানে চোখ পরীক্ষা করাই। যারা উন্নতি দেখে না, তারা ১০ টাকা টিকিট কেটে চোখ দেখাক। আসলে তাদের মনের দরজাই অন্ধকার। তারা পরাজিত শক্তির পদলেহনকারী। হাওয়া ভবন করে খেতে পারছে না বলেই বিএনপির দুঃখ।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন তাদের মনের কথা না। মানুষের ভোটের অধিকার নিয়ে আবার ছিনিমিনি খেলতে চায় তারা। তাদের জন্ম হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে। তারা নাকি গণতন্ত্র পুনরুদ্ধার করবে। এ দেশের কল্যাণ বিএনপি চায় না। তারা দেশকে ধ্বংস করতে চায়।’

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে পেরেছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী করা হয়েছিল। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছি। স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করেছি। দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি, নিজের ভাগ্য না, নিজের জন্য কিছু করার চিন্তা করিনি।’

একটি বড় দেশ বারবার চাপ দিয়েছে
শেখা হাসিনা বলেন, ‘পদ্মা সেতু করতে গিয়ে আমাদের ওপর বদনাম দিয়েছিল। একটি ব্যাংকের এমডি পদের জন্য। সেটিও সরকারি বেতনধারী। আইনে আছে, ৬০ বছর থাকতে পারবে। এরপরেও বেআইনিভাবে ১০ বছর চালিয়ে আবারও সেখানে থাকতে হবে। একটি বড় দেশ বারবার আমাদের ওপর চাপ দিত। এমডি পদে না রাখলে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেবে। ওই ভদ্রলোক তো মামলা করেছিল। কিন্তু আদালত তো বয়স বাড়াতে পারেনি। মামলায় হেরে যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘হিলারি ক্লিনটন নিজে অর্ডার দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করেছিলেন। বলেছিলাম, কারও কাছে হাত পেতে না। নিজের টাকায় পদ্মা সেতু করব। সেটি করে দেখিয়েছি। বাংলাদেশ পারে, বাংলাদেশের মানুষ পারে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল—এগুলোতে লাভবান হচ্ছে দেশের মানুষ।’

চক্রান্ত এখনো শেষ হয়নি
স্বাধীনতার পর থেকে শুরু হওয়া চক্রান্ত এখনো শেষ হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়। তারা স্বাধীনতাকে ধ্বংস করতে চেয়েছিল। ২০০১ সালে নতুন চক্রান্ত হয় যে আমাদের গ্যাস বিক্রি করতে হবে। আমি রাজি হইনি। খালেদা জিয়া রাজি হয়ে গেল। ২০০১ সালের নির্বাচনের সময় কী অত্যাচার করা হয়েছে। আমাদের নেতা–কর্মীরা রাতে ঘরে থাকতে পারেনি। ভোটকেন্দ্রে যেতে পারেনি। নির্বাচনের পরে হাতুড়ি দিয়ে মানুষ হত্যা করা হলো।’

বিএনপির শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের সময় ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সন্ত্রাস, জঙ্গিবাদ, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, সেশনজট। হাওয়া ভবন খুলে খাওয়া শুরু হয়ে গেল। দেশটাকে জঙ্গিদের, সন্ত্রাসীদের, লুটেরাদের দেশে পরিণত করেছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি কয়টি আসন পেয়েছিল? ৩০টি আসন পেয়েছিল ২০–দলীয় জোট। এই কথা জনগণকে মনে করিয়ে দিতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না। তারা মানুষের শান্তি কেড়ে নেয়। মানুষের কল্যাণ করতে পারে না।

বিচার চাওয়ার অধিকার ছিল না
বঙ্গবন্ধুর নাম মুছে ফেলের চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালের পর যারা ক্ষমতায় এসেছে, তারা দেশকে কী দিয়েছিল। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলেছিল, ৭ মার্চের ভাষণ, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল। পরাজিত শক্তির পদাঙ্ক অনুসরণের চেষ্টা করা হয়েছিল। এখন হত্যা হলে বিচার চায়, আন্তর্জাতিক অনেক সংস্থা মানবাধিকারের কথা বলে। আমাদের ১৫ আগস্ট বিচার চাওয়ার অধিকার ছিল না। বিচার চাইতে পারিনি।’

প্রধানমন্ত্রী নিজের দেশে ফিরে আসার ঘটনা উল্লেখ করে বলেন, ‘মৃত্যুকে ভয় করিনি। কোনো বাধা আটকাতে পারেনি। দেশের মানুষের ভাগ্য বদল করব, এই প্রতিজ্ঞা নিয়ে কাজ করেছি।’

ছাত্রলীগের প্রশংসা
ছাত্রলীগের নেতা–কর্মীদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলন–সংগ্রাম, অর্জনে ওতপ্রোতভাবে জড়িত ছাত্রলীগ। অধিকার আদায়ের সংগ্রামে বুকের রক্ত দিয়ে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছে। ১৯৭৫ সালের পরেও প্রথম প্রতিবাদ করেছিল ছাত্রলীগ। প্রতিটি দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগের তারুণ্যের শক্তি দেশকে এগিয়ে নিয়ে যাবে।

খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, এই অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ছাত্রলীগকে দিয়েছিলাম খাতা আর কলম। মানুষের মতো মানুষ না হলে আদর্শ বাস্তবায়ন করা যায় না। অশিক্ষিত–মূর্খদের হাতে দেশ পড়লে তার অগ্রযাত্রা হতে পারে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত