আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

তিস্তা ইস্যু উঠবে হাসিনা-মোদি বৈঠকে: পররাষ্ট্রসচিব

তিস্তা ইস্যু উঠবে হাসিনা-মোদি বৈঠকে: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন এ কথা বলেন।

জাতিসংঘের পানি সম্মেলন উপলক্ষে আজ আন্তমন্ত্রণালয়ের বৈঠকের আয়োজন করা হয়। এ বৈঠক শেষে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে কি না, তা জানতে চাওয়া হয় মাসুদ বিন মোমেনের কাছে। এর জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘দিল্লিতে তিস্তা ইস্যু নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী উত্থাপন করবেন। তবে অন্যান্য ইস্যুও আছে আমাদের। ৫৪টি অভিন্ন নদী ইস্যু আছে, গঙ্গা পানি চুক্তির মেয়াদও সামনে শেষ হবে। এসব বিষয় নিয়ে আমাদের যৌথ নদী কমিশনও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে রাজনৈতিক উচ্চ পর্যায় থেকেও আমরা তিস্তার হিস্যা নিয়ে আলোচনা করে এসেছি বা আলোচনায় রেখেছি। এবারও আশা করছি প্রধানমন্ত্রী সেটা করবেন।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভারতের গুজরাটে জি–২০ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুই দিনের বৈঠকে অংশ গ্রহণ করেন। তিনি ওই সম্মেলনে বক্তব্য রাখেন।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০–এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের আমন্ত্রণে ওই শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত