আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সরকারের দুই বছর : উন্নয়ন হলেও কাটেনি শঙ্কা

সরকারের দুই বছর : উন্নয়ন হলেও কাটেনি শঙ্কা

দেশ পরিচালনায় নতুন মেয়াদে দুই বছর পার করলো শেখ হাসিনার সরকার। ২০১৪ সালের ১২ জানুয়ারি নতুন সরকার গঠন করে শেখ হাসিনা। এরপরের বছর ৫ জানুয়ারি নির্বাচনের দিন কেন্দ্র করে দেশ অস্থিতিশীল হয়ে পড়লেও এবার চিত্র অনেকটা ভিন্ন। যদিও সরকার রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি।

জানা যায়, আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে জাতীয় ঐক্যমত গড়ে তোলার অঙ্গীকার ছিল। ইশতেহারে এ-সংক্রান্ত অগ্রাধিকারভিত্তিক দফায় বলা হয়েছিল, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত এবং নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত করার মতো মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল, শ্রেণি ও পেশাজীবী সংগঠন এবং সিভিল সমাজসহ দল-মতনির্বিশেষে জাতীয় ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।
কিন্তু গত দুই বছরে সরকারের পক্ষ থেকে ঐক্যমত প্রতিষ্ঠার কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। এমনকি বর্তমান রাজনৈতিক সংকটে বড় রাজনৈতিক দল-বিএনপি আলাপ-আলোচনার প্রস্তাব দিলেও সরকার তা বিবেচনা করছে না।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিএনপি ও বেগম খালেদা জিয়ার নানা সমালোচনা করা হয়। এসময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বেগম খালেদা জিয়া এখন লাইন বদলাইছেন। তিনি নাকি আর জ্বালাও-পোড়াও করবেন না। মানুষ মারবেন না। তবে যাদের মেরেছেন তাদের জন্য বিচার হবে।
কিন্তু সরকারের ধারাবাহিকতা থাকায় চলমান কর্মসূচিগুলো অব্যাহত রয়েছে। কৃষিখাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রকৃতি অনুকূলে থাকায় কৃষির ফলন ভালো হয়েছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কৃতিত্ব বজায় আছে। প্রবাসী-আয়ের প্রবাহ প্রায় একই রকম আছে। বৈদেশিক মুদ্রার মজুত বেড়েছে। দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে। তথ্যপ্রযুক্তি খাতে সরকারের মনোযোগ অনেক, মোবাইল ফোনের নিবন্ধন শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেড়েছে মাথাপিছু আয়।
সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করতে চায়। মাথাপিছু আয় ১৩১৪ ডলারে উন্নীত করে এই পথে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে নিন্মমধ্যম আয়ের দেশ হয়েছে। তবে রাজনৈতিক অনিশ্চিয়তার জন্য বিনিয়োগে স্থবিরতা রয়েই গেছে।
জানা যায়, আওয়ামী লীগের ইশতেহারে থাকা নয়টি অগ্রাধিকারের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিষয়ে সরকারের অঙ্গীকার অনেকটাই পূরণ হয়েছে। যদিও মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছ আইন ও শালিস কেন্দ্র (আসক)।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, সরকার দেশ পরিচালনায় বেশ উন্নয়ন করেছে। তবে সুশাসনের ঘাটতি রয়েছে। রাজনৈতিক শঙ্কা রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত