আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শেখ হাসিনার সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে: হানিফ

শেখ হাসিনার সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুল সাহেবের কথাবার্তা শুনে মনে হয় আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে উনার মস্তিষ্ক গুলাই গেছে। তার মাথা ঠিক আছে কি না পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের জন্য কিছু করে নাই, এমন কথা যারা বলছেন তারা অন্ধ অথবা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছেন।

শেখ হাসিনার সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। অর্থনীতিতে ৫৬০ ডলার থেকে মাথা পিছু আয় ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে গেছে। এসব উন্নয়ন শুধুমাত্র দেশের জনগণের জন্য হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। সেই দলের নেতা পলাতক আসামি তারেক জিয়া লন্ডনে বসে আজ বলছে টেক অব বাংলাদেশ।

তিনি আরও বলেন, কোন একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া না নেওয়ার উপর নির্ভর করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন। একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তা বলার সুযোগ নেই।

এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোছাঃ নুরজাহান শারমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত