আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

প্রথম ধাপেই কলেজ পায়নি ৪৫ হাজার শিক্ষার্থী

প্রথম ধাপেই কলেজ পায়নি ৪৫ হাজার শিক্ষার্থী

সারা দেশে একাদশ শ্রেণিতে (কলেজ-মাদ্রাসা) ভর্তির জন্য আবেদন করেও প্রথম ধাপেই সুযোগ পায়নি ৪৫ হাজার ১৬১ শিক্ষার্থী। চলতি বছর একাদশে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন করেছিল ১৩ লাখ ৬ হাজার ৯৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী।

ভর্তির সুযোগ পাওয়া মোট শিক্ষার্থীর মধ্যে ৫৪ শতাংশ ছাত্রী এবং ৪৬ শতাংশ ছাত্র। তবে সুযোগ বঞ্চিত শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদনের সুযোগ পাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাতে প্রথম পর্যায়ে নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবে। যথাসময়ে কোনো শিক্ষার্থী নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে। আর যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেনি বা আবেদন করেও কলেজ পায়নি তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবে।

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবে দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

জানা যায়, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। এরপর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় গত ১০ আগস্ট থেকে। আবেদন নেওয়া হয় ২০ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার রাতে প্রথম দফায় ফলাফল প্রকাশ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত