আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দেশের মধ্যে বরিশাল জনশক্তি রপ্তানিতে ২৫তম : প্রবাসী কল্যাণমন্ত্রী

দেশের মধ্যে বরিশাল জনশক্তি রপ্তানিতে ২৫তম : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, জনবান্ধব শেখ হাসিনা সরকার দক্ষ মানুষ বিদেশ পাঠানোর জন্য গৌরনদীতে ৩৭ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছেন। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের মধ্যে বরিশাল ২৫তম স্থানে রয়েছে। দেশের অন্য জেলার সঙ্গে সমন্বয় করতে প্রশিক্ষত জনবল সৃষ্টি করতে গৌরনদীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। যাতে এই এলাকার মানুষ দক্ষ শ্রমিক হিসেবে প্রবাসে গিয়ে কাজের সুযোগ পায়।

বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে গৌরনদী পৌরসভার কসবা এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পদ্মা সেতু, পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ বরিশাল ও খুলনা বিভাগসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, টিটিসি প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. সাইফুল হক চৌধুরী এবং পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন এবং ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত