আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

‘পৈশাচিক কর্মকাণ্ড’

‘পৈশাচিক কর্মকাণ্ড’

কেন্দ্রীয় দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম পেটানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ। তারা বলেছে, ‘গতকাল শনিবার রাতে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের নেতৃত্বে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ও শরিফ আহমেদকে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানবিক ও নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। আমরা পুলিশের এই পৈশাচিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকালের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। গতকাল রাতে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগের ওই দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম পেটান এডিসি হারুন। এর মধ্যে আনোয়ার ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখারও সভাপতি আর ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক শরিফ। তাঁদের পেটানোর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদের নেতৃত্বে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানবিক ও নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে আনোয়ার ও শরিফকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ পুলিশের এই পৈশাচিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ পুলিশের মতো মহান পেশাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ সর্বদা সম্মান করে। তবে যাঁরা এই মহান পেশাকে কলুষিত করতে চান, তাঁরা দেশের শত্রু। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজপথে নেমে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত