আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই। গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি গুদামে ১৮ লাখ ৫৪ হাজার ৪১০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে।

মঙ্গলবার সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। এ দিনের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংসদে সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই। গত ২০২২-২৩ অর্থ বছরে বিবিএসের তথ্যমতে, আউশ ২৯.০১ লাখ মে. টন ও আমন ১৫৪.২৬ লাখ মে. টন উৎপাদিত হয়েছে এবং কৃষি মন্ত্রণালয়ের দেওয়া পূর্বাভাস অনুযায়ী একই সময়ে সম্ভাব্য বোরো উৎপাদন ২০৭.২২ লাখ মে. টন এবং গম উৎপাদন ১১.৬০ লাখ মে. টন সর্বমোট খাদ্যশস্য উৎপাদন ৪০২.০৯ লাখ মে. টন।

খাদ্যমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থ বছরে দেশের মোট জনসংখ্যা ১৬.৯৮ কোটি হলে (প্রাক্কলিত) মোট খাদ্যশস্যের প্রয়োজন হয় ২১৮.০৪ লাখ মে. টন (চাল ২০৩.৮৪ লাখ মে. টন এবং গম ১৪.১৯ লাখ মে. টন), যা ২০২২-২৩ অর্থবছরের খাদ্যশস্যের মোট উৎপাদনের চেয়ে কম। দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২* বিবেচনায় ২০২৩ সালের ১ জুলাই দেশের মোট জনসংখ্যা দাঁড়াবে ১৭.১৮ কোটি (প্রাক্কলিত)। সে হিসাবে দেশে খাদ্যশস্যের মোট চাহিদা হবে ২২০.৬০ লাখ মে. টন। ২০২৩-২৪ অর্থ বছরে খাদ্যশস্যের উৎপাদন যদি পূর্ববর্তী বছরের মতো একই হয় তবুও দেশে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই।

কাজিম উদ্দিন আহম্মেদের আরেকটি প্রশ্নের উত্তরে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে সরকারি গুদামে ১৮,৫৪,৪১০ মে: টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে ১৬,৬০,৬৫১ মে: টন চাল ও ১,৯৩,৭৫৯ মে: টন গম। সরকার আপদকালীন খাদ্যশস্যের মজুদ বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপী নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম গ্রহণ করে থাকে। বর্তমানে বোরো সংগ্রহ মৌসুম চলমান। চলতি বোরো সংগ্রহ মৌসুমের আওতায় গত ০৭ মে থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত