আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে র‌্যাব: মহাপরিচালক

মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে র‌্যাব: মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম. খুরশীদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধিনে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। কমিশন যেভাবে পরিচালনা করে, র‌্যাব সেভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু আমাদের দায়িত্ব মূলত এটাই হবে, সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই আইনশৃঙ্খলা নিশ্চিত করতে র‌্যাব দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে। আর এ ধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে র‌্যাব মানষিকভাবে প্রস্তুত আছে।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার দক্ষিণ পৈরতলার সরকার পাড়ায় র‌্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির ক্যাম্প উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, র‌্যাবের মূল লক্ষ্যই দেশের জনগণের নিরাপত্তায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করা। এদেশে যাতে জঙ্গিরা স্থায়ী না হতে পারে, সন্ত্রাসীরা যাতে আধিপত্য বিস্তার করতে না পারে সে লক্ষ্য নিয়েই র‌্যাব নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেজন্য দেশের মানুষের মধ্যে দিন দিন র‌্যাবের প্রতি আস্থা এবং বিশ্বাস বাড়ছে।

তিনি বলেন, দেশে দুর্নীতি হচ্ছে, উন্নতিও হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন রেশন হয়, জনগণের জন্য কি করতে পারছি। যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাদেরই উত্তরসুরী হিসেবে আমরা কি করতে পেরেছি। বর্তমান প্রজন্মের কথা বলতে গিয়ে তিনি বলেন, ছেলেরা এইচএইসসি পাশ করেই বিদেশে পাড়ি দিচ্ছে। তারা কেন যেতে চায়। দেশে রেফারেন্স ছাড়া কাজ হয় না। চাকরি করতে গেলে হয় রেফারেন্স নয়তো অর্থ লাগে! এজন্যই কি দেশ স্বাধীন হয়েছিল।

দেশের জন্য সকলে মিলেই কাজ করতে হবে। দেশের জন্য এবং পরবর্তী জেনারেশনকে বাঁচাতে হলে মাদকের ব্যাপারে সকলে একসাথে কাজ করতে হবে। একটি চক্র পরিকল্পিতভাবে দেশে মাদক প্রবেশ করাচ্ছে। এ ভাবে মাদক প্রবেশ করতে থাকলে আগামী ১০ বছর পর এই প্রজন্মের ছেলে মেয়েরা কোন বাহিনীতে কাজ করতে পারবে না। তারা মাদকে আসক্ত থাকবে। এখন শুধু ছেলেরাই মাদকে জড়াচ্ছে এমন না। এখন উচ্চ শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিরা মেয়েরাও মাদকে আসক্ত হচ্ছে বেশি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মোঃ মাহাবুব আলম, (র‌্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ খান রফিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিজিবি’র সিও, পুলিশের কর্মকর্তারা, সিভিল সার্জন, জেলার বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস 

 

শেয়ার করুন

পাঠকের মতামত