আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দেশের মানুষ বাজারের আগুনে পুড়ছে : জিএম কাদের

দেশের মানুষ বাজারের আগুনে পুড়ছে : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। এ কারণে, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। আবার, সিন্ডিকেট ভাঙতে না পারার কারণেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাজারের আগুনে পুড়ছে দেশের মানুষ।

বুধবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত জরিপের ফলাফলে দেখা গেছে, ৯৭ শতাংশ মানুষের জীবনে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

এরমধ্যে ৮৪ শতাংশ বলেছেন নেতিবাচক প্রভাব অত্যন্ত ব্যাপক। এবছর মার্চে বেসরকারি গবেষণা সংস্থা সানেম পরিচালিত দেশব্যাপী জরিপে জানা গেছে, গেলো ছয় মাসে শহরে দরিদ্রদের খাদ্য কেনার ব্যয় বেড়েছে ১৯ শতাংশ। আর, গ্রাম অঞ্চলে এই ব্যয় বেড়েছে ১৫ শতাংশ। তাই, দেশের ৯০ শতাংশ মানুষ খাদ্যাভ্যাস পরিবর্তন করেছে। সাধারণ মানুষ মাছ, মাংস বা আমিষ জাতীয় খাদ্য কেনা কমিয়ে দিয়েছে। আমাদের আশঙ্কা, এতে পুষ্টিহীনতায় জাতির শারীরিক সক্ষমতা হারাতে পারে। মানুষের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। জরিপের ফল অনুযায়ী দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ৭৪ শতাংশ উত্তরদাতা ধার-দেনায় জর্জরিত হচ্ছে আর ৩৫ শতাংশ মানুষ ভেঙেছেন সঞ্চয়।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, মন্ত্রীরা যখন বলেন বাজারের সিন্ডিকেট ভাঙা যায় না, তখন জাতির জীবনে হতাশা ছাড়া আর কিছুই থাকে না। সাধারণ মানুষের ধারণা, সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা, জবাবদিহিতার অভাব আর দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় সরকার এড়াতে পারবে না। দেশের মানুষ অধির আগ্রহে তাকিয়ে আছে, সরকার কিভাবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত