আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া বন্ধ

বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া বন্ধ

দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার প্রধানমন্ত্রী ক্লাস নেয়ার আহ্বান জানালেও আজ মঙ্গলবার পর্যন্ত বন্ধ ছিল ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ক্লাস।
 
প্রধানমন্ত্রীর বক্তব্য 'দুঃখজনক' এমন মন্তব্য করে মঙ্গলবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমেদ বলেন, শিক্ষক সমাজ যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বসে আলোচনা করার সুযোগ পায় তাহলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো সরকারের পক্ষ থেকে কোন প্রকার সমঝোতা বা আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি সরকারের এ ধরনের কোন মানসিকতাও আমরা লক্ষ্য করছি না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।'
 

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ঘুরে দেখা যায়, আগের দিনের মতোই ক্লাস বন্ধ রাখা হয়েছে। তবে বিভিন্ন বিভাগের নির্ধারিত পরীক্ষাগুলো শিক্ষকরা নিচ্ছেন। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একইভাবে ক্লাস বন্ধ রেখে পরীক্ষা নেওয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষাও বন্ধ রেখেছেন।
 

উল্লেখ্য, লাগাতার কর্মবিরতির প্রথম দিন সোমবার রাজধানীতে এক জনসভায় শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'শিক্ষকদের জন্য আরো কিছু করার থাকলে, সরকার সেটা অবশ্যই বিবেচনা করবে। ছেলে-মেয়েদের পড়াশোন বন্ধ করবেন না। ক্লাস না নিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ করলে তারা তা মেনে নেবে না।'
 
সম্প্রতি চালু হওয়া নতুন বেতন কাঠামোতে ১২৩ ভাগ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'এতো বেতন বাড়ানোর পরেও কেন অসন্তোষ?' সচিবদের মর্যাদা চাইলে শিক্ষকদের ‘বিসিএস দিয়ে সচিব’ হওয়ারও পরামর্শ দেন সরকারপ্রধান

শেয়ার করুন

পাঠকের মতামত