আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিশ্ব থেকে পিছিয়ে নেই বাংলাদেশের দন্ত চিকিৎসা: ডাঃ এনায়েত

বিশ্ব থেকে পিছিয়ে নেই বাংলাদেশের দন্ত চিকিৎসা: ডাঃ এনায়েত

ডিজিটাল বাংলাদেশের দন্ত চিকিৎসা আজ বিশ্বের যে কোনো দেশের তুলনায় পিছিয়ে নেই। তবে দন্ত চিকিৎসায় ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদেরকে প্রথম থেকেই কঠোর পরিশ্রম, সততা, দেশপ্রেম ও দক্ষতা আত্মস্থ করতে হবে। মনে রাখতে হবে পেশাজীবিদের পেশা দারিত্বের পরিচয়ে দেশের পরিচয় হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ওসমানী মেডিকেল কলেজ অডিটরিয়ামে বিডিএস (বাংলাদেশ ডেন্টাল সার্জন) এর ভর্তিকৃত প্রথম বর্ষের ১২তম ব্যাচের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ মোঃ এনায়েত হোসেন এসব কথা বলেন।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ মাহবুবুর রহমান ভুঁইয়া, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুল হক, শিক্ষক, সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবু সাইদ আব্দুল্লাহ (মুকুল), সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ আশিক আনোয়ার বাহার এবং ডেন্টাল ইউনিটের শিক্ষক মন্ডলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মোঃ মমিনুল হক। বক্তারা বলেন, সরকার দেশের সার্বিক চিকিৎসার ক্ষেত্রে প্রতিটি জেলা শহরসহ উপজেলা পর্যায়েও দন্ত চিকিৎসার প্রসারে কাজ করে চলেছেন। সভাপতি অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, সিলেট বিভাগের বিপুল জনগোষ্ঠীর দন্ত চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। এছাড়া বেশ ক’টি বেসরকারী ডেন্টাল কলেজও এতে অংশীদার হয়েছে যা আমাদের জন্য গর্বের বিষয়। তবে শিক্ষার্থীদেরকে প্রথম থেকেই একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, ছাত্র/শিক্ষক সু-সম্পর্ক বজায় রাখা, ডাক্তার রোগী সু-সম্পর্ক তৈরি করা জরুরি। যা দেশ প্রেমের পরিচয় বহন করে। এবার মোট ৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যার মধ্যে ছাত্র ২২ ও ছাত্রী ৩০ রয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদেরকে অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডাঃ আলম শিকদার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত