আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কেউ না খেয়ে মরবে না স্বরাষ্ট্রমন্ত্রীর গ্যারান্টি

কেউ না খেয়ে মরবে না স্বরাষ্ট্রমন্ত্রীর গ্যারান্টি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা গ্যারান্টি দিচ্ছি কেউ না খেয়ে মরবে না। করোনার সময় আপনারা দেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বের নেতা। কখনও তাকে মাদার অব হিউম্যানিটি আবার কখনও তাকে ভ্যাকসিন হিরো বলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে যেভাবে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে তার ফলে তাকে ভ্যাকসিন হিরো বলা হয়। তার স্বচ্ছতা ও দক্ষতা রয়েছে। তিনি এদেশের জনগণকে ভালবাসেন বলেই আমরা এ জায়গায় আসতে পেরেছি। আমরা মাসল পাওয়ার-গান পাওয়ারে বিশ্বাস করি না। আমরা জনগণের ভালবাসায় বিশ্বাস করি।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএ’র নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেলিম ওসমান ব্যবসায়ী জগতে একজন ধ্রুবতারা। ব্রিটিশ আমল থেকে নারায়ণগঞ্জ ব্যবসায়ের জন্য প্রসিদ্ধ। এরও আগে থেকেই নারায়ণগঞ্জ বন্দর নগরী হিসেবে প্রসিদ্ধ ছিল। শুনতে ভাল লাগে যে নারায়ণগঞ্জ থেকে নিটওয়্যার প্রচুর রপ্তানি হয়। আমি যেখানে গিয়েছি কাপড় উল্টে যখন দেখি মেড ইন বাংলাদেশ তখন মন ভরে যায়।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে বাংলাদেশকে দাঁড় করিয়ে ফেলেছিলেন। আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।

তিনি বলেন, একটা বিরাট সম্ভাবনাময় জায়গায় আমরা চলে এসেছি। এটিই দক্ষ নেতৃত্বের পরিচয়। তার নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে। তিনি যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন অনেকে হেসেছিল। আজ কোথায় নিয়ে গেছেন তিনি বাংলাদেশকে। সাবমেরিন কেবল ফ্রি দিতে চেয়েছিল তখন ওরা বলে দেশের তথ্য নাকি পাচার হয়ে যাবে। এদের বোকা বলব না কী বলব। এদের হাতে ছিল বাংলাদেশ। সারা বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে নিয়ে গেছে এতে আপনারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

তিনি বলেন, শ্রমিকরা আগে কিছু হলেই কারখানায় আগুন দিত। এটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। আমরা তাদের বোঝালাম তোমরা আগুন দিবে কেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আজ বলার সাথে সাথে ব্যবস্থা নেয়। আজ যখন আপনারা পুলিশের প্রশংসা করেন আমার ভাল লাগে। আমার মনে হয় পুলিশ ভাল কাজ করছে। ভাল কাজ করলে সবাই তার প্রশংসা করবে। বঙ্গবন্ধু বলেছিল তোমরা জনতার পুলিশ হবে। জননেত্রী শেখ হাসিনা আজ পুলিশকে সে পর্যায়ে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ভুল করলে সে জনপ্রতিনিধি হোক আর প্রশাসনের হোক তাকে শাস্তি পেতেই হবে। তবে দায়িত্বটা আমাদের ভালভাবে পালন করতে হবে।

তিনি বলেন, রাত দুটোর সময় ফোন করলেও কেউ বিপদে পড়লে তিনি কথা বলেন। ফজরের নামাজ পড়ে তারপর তিনি বিশ্রাম নেন। বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। আমরা আজ সে জায়গায় আসছি।

এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত