আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য সুরক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করছে: বাণিজ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য সুরক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, আমরা রংপুর জেলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য সুরক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে। যেটি করতে আমাদের ভারতে যেতে হতো, অনেক টাকা খরচ করতে হতো। রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

শনিবার দুপুরে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ২৫টি গ্রাম থেকে ভীড় করেন মানুষ। এ সময় চার হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা মাদকমুক্ত একটি সমাজ গড়তে চাই। আমাদের সন্তান মাদকে ডুবে নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক এটা কারো কাম্য নয়। সুন্দর সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল চন্দ্র রায়, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ কুমার সাহা, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটোসহ অন্যরা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত