আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আইনের শাসনের প্রতি আস্থা নেই বিএনপির: হানিফ

আইনের শাসনের প্রতি আস্থা নেই বিএনপির: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আইনের শাসনের প্রতি আস্থা বা বিশ্বাস নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। পরে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা হত্যার বিচার বিএনপি করেনি। সে কারণে যেকোনো অন্যায় অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি। স্বাধীনতা বিরোধীদের বিচার হলে বিএনপির আঁতে ঘা লাগে।

শনিবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ২০১৩ সালে ৫ মে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য হেফাজত ও বিএনপির কর্মীরা ঢাকা শহর শাপলা চত্বরে যে আগুনের তাণ্ডব চালিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে ১০ মিনিটের ভেতর হেফাজত কর্মীরা পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৬১ জন ব্যক্তি নিহতের তালিকা দিয়েছিলেন মানবাধিকার কর্মী আদিউর রহমান। সেটা বিদেশি ও বাংলাদেশের কিছু মিডিয়াতে প্রকাশ হয়। পরে দেখা যায় মৃত দেখানো সেই ৬১ জন হেফাজত কর্মী বেঁচে আছেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহামারি করোনা ও রাশিয়া যুদ্ধের কারণে তিন বছর দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ যুদ্ধের কারণে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। সরকারের পক্ষ থেকে ওএমএস প্রাইজ কার্ডের মাধ্যমে সুযোগ দেওয়া হচ্ছে। অচিরেই দ্রব্যমূল্য সাধারণ জনগণের নিয়ন্ত্রণে চলে আসবে।

এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহান কোচিংয়ের প্রতিষ্ঠাতা নাহিদুল ইসলাম সোহান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত