আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শেখ হাসিনা এখন বাংলাদেশের সম্পদ: শামীম ওসমান

শেখ হাসিনা এখন বাংলাদেশের সম্পদ: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ১ হাজার ৮০০ পুলিশ দিয়ে যদি আমরা মনে করি সব হয়ে যাবে, এটা সম্ভব না। আমরা সবাই আশায় থাকি পুলিশ সবকিছু করে দেবে। কিন্তু পুলিশ তো ফেরেশতা না, তারা সব পারবে না। আমাদের জাগতে হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না। শেখ হাসিনা এখন বাংলাদেশের সম্পদ। বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের ভবিষ্যৎকে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনা আপনাদের সবার সম্পদ। সুতরাং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি চান এক দুই লাখ মানুষ মারা যায় ভেবেছেন কী হবে। এক হলি আর্টিজান হামলায় বিদেশি বায়াররা আসা বন্ধ করে দিয়েছিল। আর এ সুযোগ যদি তারা পায়। ওরা একটি পদলেহনকারী গ্রুপকে বসাতে চাচ্ছে। তখন এ দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে।

শামীম ওসমান বলেন, আমি প্রথম যখন পার্লামেন্টে গেছি তখনই এ ডিএনডি নিয়ে কথা বলেছি। আমি বলতে বলতে একপর্যায়ে বললাম, এটা করে দেবেন নয়তো পদত্যাগ করবো। তখন প্রধানমন্ত্রী এটা করে দিতে বললেন। আজ সেটার কাজ সেনাবাহিনী করছে। এখানে সব ব্যবসায়ীরা আছেন। এখানে পলিটেকনিক্যাল স্কুল হচ্ছে। পাঁচশ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। আরও অনেক কাজ হবে। এতে শুধু নারায়ণগঞ্জ নয়, উত্তরাঞ্চলের মানুষ এখান থেকে সুবিধা পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম সেলিম ওসমান, বিকেএমইএ’র কার্যকরী সভাপতি হাতেমসহ অনেকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস  

শেয়ার করুন

পাঠকের মতামত