আপডেট :

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

রাষ্ট্রপতি পাবনায় যাচ্ছেন আজ

রাষ্ট্রপতি পাবনায় যাচ্ছেন আজ

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৮ সেপ্টেম্বর পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রাষ্ট্রপতির এ সফরকে কেন্দ্র করে সাঁথিয়ায় চলছে সাজ সাজ রব। একই সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে পুরো জেলা মুড়ে দিয়েছেন পাবনার জেলা প্রশাসক।

জানা গেছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। পাবনা অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন।

পরদিন ২৮ সেপ্টেম্বর বিকেলে সাঁথিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চুর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ইছামতি নদীতে নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহোদয় অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনে সাঁথিয়া উপজেলা জুড়ে সাজ সাজ রব পড়েছে। ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মীরা।

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আমাদের নির্ঘূম রাত কাটছে। রাষ্ট্রপতির আগমনে পৌরসভা সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা চলছে। উপজেলাব্যাপী রাষ্ট্রপতির ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

রাষ্ট্রপতির নিরাপত্তায় ৮০০ পুলিশ মোতায়ন করা হয়েছে সাঁথিয়া পৌর সদরে বলে জানান, সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম। রাষ্ট্রপতির আগমনে পৌর সদর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। আইনশৃংখলার বিভিন্ন বাহিনীর পাঁচ স্তরের নিরাপত্তার বলাই তৈরি করা হয়েছে।

২৮ সেপ্টেম্বরের অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশে রওনা দিয়ে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এরপর ২৯ সেপ্টেম্বর সকালে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হ্যালিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত