আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

হাত ভেঙে দেওয়া হবে আগুন সন্ত্রাস করলে : নানক

হাত ভেঙে দেওয়া হবে আগুন সন্ত্রাস করলে : নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি নাশকতার পরিকল্পনা করছে। ২০১৪ সালের মতো আবারও দেশে বোমাবাজি, আগুন সন্ত্রাস করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।’

শনিবার গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন আহমেদ এর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নানক।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ‘আপনাদের নেত্রী খালেদা জিয়া দণ্ডিত আসামি। তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। সেই দণ্ডিত ন্ডিত আসামি কোনোদিন এই বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে না। বিদেশে বসে বাংলাদেশকে ধ্বংসের জন্য উপদেশ এবং নির্দেশ দিতে পারে, ষড়যন্ত্র করতে পারে। কিন্তু জনগণ আপনাদের সঙ্গে ছিল না, ভবিষ্যতেও থাকবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে দিন-তারিখ দিয়ে লাভ নেই। সংবিধান সম্মতভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা এই দেশকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাব।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘বিএনপি নেতারা বলে পদত্যাগ করতে হবে। কিসের পদত্যাগ? কার জন্য পদত্যাগ? কি হইছে দেশের যে পদত্যাগ করতে হবে? শুক্র, কত ঈদ, কত পূজা, কত দিনক্ষণ দিলেন, সর্বশেষ বললেন ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া এবং তারেক জিয়ার কথামতো দেশ চলবে। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ চলেছে।’

এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে হওয়া দেশের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত