আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিরোধীদের সরকার পতন ঘটানোর চিন্তা একেবারে অবাস্তব: পরিকল্পনামন্ত্রী

বিরোধীদের সরকার পতন ঘটানোর চিন্তা একেবারে অবাস্তব: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিরোধীদের সরকার পতন ঘটানোর চিন্তা একেবারে অবাস্তব। যেটা অবাস্তব সে বিষয়ে আমি বিশ্বাস করি না। আমি বাস্তবতায় বিশ্বাস করি। যেটা সামনে আছে সেটায় বিশ্বাস করি। সেই বিচারে আমি ঘনকের লাইনে কল্পনাপ্রসূত কথাবার্তায় বিশ্বাস করি না’।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মন্ত্রীর বাসভবনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজার্ভ ঘাটতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি চাপের মাঝে আছে সেটা সরকারপ্রধান নিজেই স্বীকার করেছেন। এর প্রধান কারণ হচ্ছে মূল্যস্ফীতি। জিনিসপত্রের দাম বেড়েছে। এর ফলে নিম্নআয়ের মানুষ যাদের কাছে আমরা দ্বায়বদ্ধ তারা কষ্টে আছেন। এটাকে নিয়ন্ত্রণ করতে সরকার নানা কৌশলে কাজ করছে। ফলে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, বাড়েনি। আগামীতে আরও কমবে। তবে এটা কোনো সংকট নয়’।

তিনি বলেন, ‘আমাদের রিজার্ভ লাফালাফি করে কমছে। এটা একটা জায়গায় গিয়ে থামবে। আমাদের হাতে এখনো তিন মাসের আমদানি ব্যয় পরিশোধ করার মতো রিজার্ভ আছে। এছাড়া এসব বিষয়ে অর্থনীতি বিষয়ে পন্ডিত আইএমএফ আছে। তারা কিন্তু সংকট বলেনি। তারা অর্থনীতি সমৃদ্ধ করতে নানা রকম দিকনির্দেশনা দিচ্ছে’।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জন্য হুমকি বিরোধীদের এমন মন্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আরেক উচ্চসম্পন্ন টেকনিক্যাল ব্যাপার। বিশ্বের কেউ কেউ পারমাণবিক কেন্দ্র বন্ধ করছে, কারণ এগুলো পুরনো টেকনিক্যাল দ্বারা পরিচালিত। তবে আমার কাছে খবর আছে কেউ কেউ নতুন টেকনিক্যাল ব্যবহার করে নতুন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। আমাদের সরকার মনে করে প্রতিটি জিনিস হাতের মুঠোয় আনার জন্য সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা উচিত। আমরা সেটা করছি। ফলে আমরা সেটি আমাদের হাতের মুঠোয় আনতে পেরেছি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হাজারও ভালো দিক আছে আমরা সেগুলো পাব। আধুনিক তরুণ প্রজন্ম এটি নিয়ে উচ্ছ্বসিত। আমি নিজেও উচ্ছ্বসিত’।

নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের চাপ ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যেকোনো দেশ তার নিজের সুবিধার জন্য নিষেধাজ্ঞা দিতেই পারে। সেটা তাদের ব্যাপার। আমরাও তো নিষেধাজ্ঞা দেই মাঝেমাঝে। চাপে নয় আমাদের বরং তৈরি থাকতে হয়। গৃহস্থ যেমন ঝড়-ঝাপ্টা মোকাবিলায় তৈরি থাকে আমাদের সরকারও সেভাবে তৈরি আছে। জনগণের সুরক্ষার জন্য, উন্নয়নের জন্য সরকারকে ঝুঁকি নিতে হয়, হিসাব-নিকাশ করতে হয়। এখানেও আমাদের সরকারপ্রধান ঝুঁকি নেন, হিসাব নিকাশ করেন। আমরা জেনেশুনে আমাদের জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা দায়িত্বজ্ঞানহীনভাবে করি না’।

‘সরকার মেগাপ্রকল্পের নামে জনগণের অর্থের অপচয় করছে’, বিরোধীদের এমন মন্তব্যের জবাবে এম এ মান্নান বলেন, ‘এগুলো কেউ বিরোধীতার জন্য বলে, কেউ নিজের স্বার্থের জন্য বলে, কেউ বাহাদুরী করার জন্য বলে। বলতে পারে সেটা তাদের ব্যাপার। কিন্তু দেশের জনগণ যারা দেশের মালিক তারা আরও বেশি পদ্মা সেতু চায়, মেট্রোরেল আরও চায়, টানেল আরও চায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরও চায়। এসব নির্মাণ করতে ঝুঁকি অবশ্যই আছে। কিন্তু সেটা মোকাবিলা করার জন্য কৌশল, জ্ঞানবুদ্ধি, বিদ্যা সবই আওয়ামী লীগ সরকারের আছে’।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ জোটগতভাবে নির্বাচন করবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আমাদের দলের নীতিনির্ধারণী পর্যায়ের বিষয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলীয় প্রধান আছেন, দলের প্রেসিডিয়াম সদস্যরা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন’।

আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় আসতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে। কারণ, দেশের মানুষ উন্নয়নের স্বার্থে, জীবনমান উন্নত করার স্বার্থে আওয়ামী লীগকে আবারও শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় বসাবে’।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত