আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া সম্ভব নয়: ওবায়দুল কাদের

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া সম্ভব নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন প্রতিনিধি দল মধ্যস্থতা করতে আসেনি। তারা সমাধান করতে আসেনি। তারা আমাদের মনোভাব জানতে চেয়েছে।’

সোমবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ঢাকায় সফররত আমেরিকার প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে করেছে ঢাকায় সফররত আমেরিকার প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠকে আওয়ামী লীগ থেকে তাদের জানানো হয়েছে, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। এতে সংবিধানের ব্যত্যয় হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘বৈঠকে কথা প্রসঙ্গে নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গ এসেছে। তারা (আমেরিকার প্রতিনিধি দল) বলেছে কমপ্রোমাইজ ও এডজাস্টমেন্টের কথা। আমরা বলেছি, বিএনপি সেই স্পেস রাখেনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিনিধি দলকে বলা হয়েছে, আপাতত কমপ্রোমাইজের কোনো সুযোগ দেখছি না। সংবিধান ভায়োলেট করে কমপ্রোমাইজ করা যায় না।’

প্রতিনিধি দলের কাছে জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থানও ব্যাখ্যা করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়েও কথা হয়েছে বৈঠকে।’

গত ১৫ বছরে নির্বাচন কমিশনকে শক্ত করতে ১৫টি সংস্কার করা হয়েছে বলেও আমেরিকার প্রতিনিধি দলকে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা জানিয়েছেন, অবাধ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ।

সভা-সমাবেশের বিষয়ে বিএনপি আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে। সেসব বিষয়ে প্রতিনিধি দলকে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশে চলমান গুজব ও অভিযোগের জবাব তাদের দিয়েছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের আলোচনায় মনে হয়নি তারা কোনো পক্ষপাত করছে। তারা সকল দলের সঙ্গে আলোচনা করছে। তারা পরিস্থিতি অবলোকন করছে।’

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন ওবায়দুল কাদের। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

এদিকে, সোমবার সকালে সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সকাল সাড়ে ৮টা থেকে ওয়েস্টিন হোটেলে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত