আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নির্বাচনের মাধ্যমে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের মাধ্যমে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আজ আমরা দেখেছি, যারা জনগণ থেকে বিমুখ হয়েছে, সন্ত্রাসী-জঙ্গির উত্থান যারা করেছিল, যারা দেশকে ধ্বংস করে দিয়েছিল, তারাই আবার অনেক ধরনের কথা বলে। লাভ হবে না। বাংলাদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনে আসুন, নির্বাচনের মাধ্যমে আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করুন।

শনিবার রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশের মানুষ বলে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। আমরা আর কাউকে চিনি না। আমরা নৌকা চিনি, শেখ হাসিনাকে চিনি। আমাদের অবাক লাগে, কষ্ট লাগে যখন অনেকেই অনেক কথা বলেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা দিয়ে’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশে মানুষ এক সুরে ও এক বাক্যে এখন বলে, প্রধানমন্ত্রী সারাদেশকে যেভাবে আলোকিত করেছেন, সেখান থেকে আর অন্ধকারে ফিরে যেতে চাই না। অন্ধকারের দৃশ্য আমরা দেখেছি, হত্যা-খুন-জঙ্গিবাদের উত্থান আমরা দেখেছি। বিদ্যুৎ নেই, ওষুধ নেই, খাদ্য নেই— সেই বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।

তিনি বলেন, ‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রিয় নেতা নন, তিনি সারা বিশ্বের নন্দিত নেতা। যেখানেই গেছি, সেখানেই তার প্রশংসা। সবাই জিজ্ঞাসা করে, ‘তোমাদের প্রধানমন্ত্রীর কী ক্যারিশমা যে দেশটাকে দরিদ্রতম থেকে উন্নত দেশে পরিণত করেছেন?’ উত্তর একটাই, যার ধমনিতে বঙ্গবন্ধুর রক্ত, তিনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন এবং জনগণও তাকে ভালোবাসেন’।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনও সন্ত্রাস, ষড়যন্ত্র বা কোনও মাসল পাওয়ার নিয়ে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী ভয় করেন না। তিনি জনগণের শক্তিতে চলেন, দেশের জনগণই তার একমাত্র শক্তি। এ দেশের মানুষ আর অন্ধকারে যাবে না। দেশের জনগণ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ অংশ নেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত