আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আমরা আমাদের জনগোষ্ঠীকে টেকনিক্যালি শিক্ষিত করে কাজে লাগাতে চাই: হুইপ

আমরা আমাদের জনগোষ্ঠীকে টেকনিক্যালি শিক্ষিত করে কাজে লাগাতে চাই: হুইপ

জয়পুরহাটের আক্কেলপুরে তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের চিন্তা শীর্ষক তারুণ্য ও জনপ্রতিনিধি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের আয়োজনে রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী এ সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সংলাপ অনুষ্ঠানে হুইপকে কাছে পেয়ে শিক্ষার্থীরা কলেজের সমস্যার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো, কলেজের ক্যান্টিন ব্যবস্থা চালু করা, যানজট, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, স্থানীয় হাট ও বাজারগুলোতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করাসহ নানা প্রশ্ন করেন।

হুইপ তাদের প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাকে ধন্যবাদ জানান। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুইপ বলেন, আয়তনে আমাদের দেশ বিশ্বের মধ্যে ৯৪ এবং জনসংখ্যায় ৮ নম্বরে। দেশের এক কোটি মানুষ বিদেশে চাকরি করে রেমিট্যান্স পাঠাচ্ছেন। আগামীতে আরও এক কোটি মানুষকে বিদেশে পাঠানোর টার্গেট এ সরকারের আছে। আমরা আমাদের জনগোষ্ঠীকে টেকনিক্যালি শিক্ষিত করে কাজে লাগাতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, কলেজের অধ্যক্ষ সোলায়মান আলীসহ অন্যরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত