আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প ও পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী, খাল, জলাশয়ের উদ্বোধন এবং নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২৮টি জেলায় ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ঢাকা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধার সদর উপজেলার বাগুড়িয়া হতে ফুলছড়ি উপজেলার গণকবর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর ডানতীরের ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পটি বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২৬৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়। এই প্রকল্পের আওতায় সদর উপজেলার বাগুড়িয়া, ফুলছড়ি উপজেলার বালাসীঘাট, রতনপুর, সিংড়িয়া, কাতলামারী ও গণকবর এলাকায় সিসি ব্লক স্থাপনের মাধ্যমে যমুনা নদীর ডান তীর সংরক্ষণের কাজ করা হয়। এ উপলক্ষে ফুলছড়ির বালাসীঘাট নৌ টার্মিনালে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আবেদুর রহমান স্বপন, পানি উন্নয়ন বোর্ডের এসডি মজিবুর রহমান, রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারি প্রকৌশলী রায়হানুল ইসলাম, পুলিশ পরিদর্শক রজ্জব আলী, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান জিএম সোহেল শালুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত