আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

উন্নয়নের জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিন : নসরুল হামিদ

উন্নয়নের জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিন : নসরুল হামিদ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু।

সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠকে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।

এ সময় নসরুল হামিদ বলেন, কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। ঢাকার খুব কাছে হওয়ার পরেও কেরানীগঞ্জে বিএনপি-জামায়াত জোট বা সামরিক স্বৈরাচার সরকারগুলো কোন উন্নয়ন করেনি। এ কারণে কেরানীগঞ্জকে বলা হতো বাতির নিচে অন্ধকার। বিগত সরকারগুলো সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না। বিগত সরকারগুলোর আশ্রয় প্রশ্রয়ে রাজনৈতিক সন্ত্রাস ছিল এ এলাকার নিত্যদিনের সঙ্গী। মানুষের সাধারণ চলাচল, নিরাপত্তার মতো বিষয়গুলো হয়ে পড়েছিল কঠিন। ব্যবসা-বাণিজ্য হয়ে পড়েছিল স্থবির। মানুষের মনোবল ভেঙে পড়েছিল। আমরা সেই অবস্থা থেকে সাধারণ মানুষকে বের করে এনেছি। মানুষের মধ্যে এখন আত্মবিশ্বাস ফিরে এসেছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। সেকারণে সবাইকে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আজ কেরানীগঞ্জের শুভাঢ্যার মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকেই মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের জন্য শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। এই খাল উদ্ধার হলে মানুষের চলাচলের জন্য নৌপথ যোগ হবে। অল্প খরচে ও স্বাচ্ছন্দ্যে মানুষ চলাচলের পাশাপাশি পণ্য পরিবহন করতে পারবে।

উঠান বৈঠকে এলাকাবাসীর কথা স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ মনোযোগ দিয়ে শোনেন। মানুষের সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। দাবি-দাওয়াগুলো খুব শিগগিরই পূরণ হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

মুক্তিযোদ্ধা কমান্ডার ও ঢাকা জেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য মো. শাহাজাহানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মুবিবর, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত