আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আমরা রাজপথে সবসময় থাকব: ওবায়দুল কাদের

আমরা রাজপথে সবসময় থাকব: ওবায়দুল কাদের

আগামীতে মাঠে থাকবে কিনা দলীয় নেতা-কর্মীদের কাছে জানতে চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ২৮ তারিখের পর (২৮ অক্টোবর) আপনারা থাকবেন নাকি থাকবেন না? কোথায় থাকবেন? জবাবে দলটির নেতা-কর্মীরা বলেন, আমরা রাজপথে সবসময় থাকব।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দলের নেতা–কর্মীদের থেকে উত্তাল সাগরের গর্জন শুনতে চাই। আমরা শান্তি চাই। তবে কেউ রাজনৈতিক কর্মসূচির নামে অশান্তি করতে আসলে খবর আছে। অশান্তি চাইলে পরিস্থিতি বলে দেবে অশান্তি কাকে বলে। ভয় দেখাবেন না। ভয়–ডর আমরা পায়ে ডলে এসেছি বহুদিন আগে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি আবারও ভুল পথে হাঁটছে। দিনক্ষণ দিয়ে যারা আন্দোলনের ডাক দেয়, তাদের আন্দোলন খাদে গিয়ে পড়ে। তাদের ভুলে গোলাপবাগের গরুর হাটে গিয়েছে তাদের আন্দোলন। বিএনপির রাস্তা দখলের রঙিন খোয়াবের বেলুন চুপসে যাবে, অপেক্ষা করুন।

বন্দুকের নল বিএনপির ক্ষমতার উৎস উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারাই আওয়ামী লীগকে উৎখাত করার ভয় দেখায়। বিএনপি গণতন্ত্রকে উদ্ধারের নামে মূলত ধ্বংস করতে চায়। যে বিএনপি গনতন্ত্রকে হত্যা করেছিল, সে বিএনপির গণতন্ত্রের কথা বলতে লজ্জাও লাগে না? আওয়ামী লীগ শান্তি না চাইলে বিএনপি একটি সমাবেশও করতে পারত না। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিএনপির প্রতি যে ধৈর্য্য দেখিয়েছে, তা অবাক করার মত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত