আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

এ নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন: মায়া

এ নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন: মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘২৮ তারিখ (অক্টোবর) বিএনপি যদি কোনো আগুন সন্ত্রাস করে, রাস্তায় কোনো গণ্ডগোল করে, তাহলে ঢাকা শহর থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হবে। আর শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন আপত্তি নাই, ধন্যবাদ দেওয়া হবে।’

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নিউ হোস্টেল মাাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে হবে জানিয়ে তিনি বলেন, ‘এ নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। পদত্যাগের কোনো প্রশ্নেই উঠে না। নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন সুষ্ঠু ও অবাধ।’

মায়া চৌধুরী বলেন, ‘আমি আপনাদের কাছে এসেছি বঙ্গবন্ধু কন্যার পক্ষে কথা বলার জন্য। বিগত দিনে আমরা কি উন্নয়ন করেছি, সেগুলো স্মরণ করিয়ে দিতে। আপনার ভোট আপনি যাকে খুশি দিবেন। কিন্তু আপনাদের কাছে নৌকার ভোট প্রার্থনা করছি। নৌকায় ভোট দিয়ে আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের দেওয়া ওয়াদা রেখেছি মতলব সেতু হয়েছে। এখন ফেরি-নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। শুধু সেতুই নয়, সড়ক, ব্রিজ ও কালভার্ট সব কিছুই করা হয়েছে। আপনারা যাতে কারো কাছে হাত পাততে না হয়, সেভাবেই আমি এই আসনে কাজ করেছি। আমার প্রত্যাশা এবারও আপনারা শেখ হাসিনাকে আসনটি উপহার দেবেন।’

পৌর আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারসহ অন্যান্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত