আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ন্যাড়া বেলতলায় একবার গেলেও বিএনপি বারবার বেলতলায় যায়

ন্যাড়া বেলতলায় একবার গেলেও বিএনপি বারবার বেলতলায় যায়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবিধানিক ধারাবাহিকতায় দেশে নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, পৃথিবীর কোন দেশেই অসংবিধানিক সরকার সে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেনি। আমাদের দেশেও সামরিক শাসকরা তাদের নিজেদের ভাগ্যের উন্নয়নে ব্যস্ত ছিল। তাই সাংবিধানিক ধারাবাহিকতায় আমাদের দেশেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন যারা প্রতিহতের চেষ্টা করবে দেশপ্রেমিক জনগণ অতীতের মতো তাদেরকে প্রতিহত করবে।

তিনি আজ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম।

মন্ত্রী এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য বিএনপিকে দায়ী করে বলেন, বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিচারপতিদের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল কে? তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন? স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বিএনপিকে সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ন্যাড়া বেলতলায় একবার গেলেও বিএনপি বারবার বেলতলায় যায়। মন্ত্রী বলেন, এদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের বিষফোঁড়া আর ফিরে আসতে দিবে না।

স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ পরিশ্রমী এবং বাংলাদেশের মাটি উর্বর হওয়া সত্বেও পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সংগ্রামে পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেন। মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে স্বাধীনতা অর্জন করে যখন তিনি নতুন দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছিলেন তখনই ঘাতকেরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করে। তবে ঘাতকদের ষড়যন্ত্র সফল হয়নি কারণ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার হাত ধরে আজ বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বলেন তিনি।

মোঃ তাজুল ইসলাম বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মাত্র সাড়ে তিন বছরের মাথায় দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলেছিল। বিদ্যুৎ উৎপাদন ৪৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিল। অথচ ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন ৩৩০০ মেগাওয়াটে নেমে আসে, বিদ্যুৎ, সার ও পানির দাবিতে আন্দোলনরত মানুষের উপর পুলিশের গুলিতে বহু মানুষ মারা যায়। হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্মম অত্যাচারের পাশাপাশি দুর্নীতি ও অরাজকতায় ছেঁয়ে যায় দেশ, উল্লেখ করেন মন্ত্রী।

মোঃ তাজুল ইসলাম এ সময় দেশের মানুষকে উৎসাহ উদ্দীপনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করে ভোটার হিসাবে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে।

মন্ত্রী তাঁর বক্তৃতায় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা আমাদেরকে মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে বিভিন্ন উপদেশ দেয় তারা নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে ভূমিকা রাখলে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে।

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এরপর মনোহরগন্জ্ঞে দুর্গাপুর-খরখরিয়া ৫০ মিটার দীর্ঘ আরসিসি আর্চ গার্ডার ব্রিজের উদ্বোধন করে বলেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তাতে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত