আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সমাবেশ ঘিরে কোনো সহিংসতা হবে না : পরিকল্পনামন্ত্রী

সমাবেশ ঘিরে কোনো সহিংসতা হবে না : পরিকল্পনামন্ত্রী

আগামীকাল শনিবার রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে কোনো সহিংসতা হবে না বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির অভিষেক ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকায় কোনো সহিংসতা হবে না, দুই দল শান্তিপূর্ণ সমাবেশ করবে। সবাই রাস্তায় নামবে, নিজেদের কথা বলবে তারপর বাড়ি ফিরে যাবে। সবাই রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটাই গণতন্ত্রের বিউটি (সৌন্দর্য)।

এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগই চলমান রাজনৈতিক অস্থিরতার সমাধান করবে। বাংলাদেশের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। আবার আওয়ামী লীগও বাংলাদেশ এবং বাংলাদেশের সংবিধানের বিকল্প কিছু চিন্তা করতে পারে না।’

তিনি বলেন, ‘নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, গণতন্ত্রের স্বার্থে যেসব ভুল বোঝাবুঝি দূর করবে আওয়ামী লীগ। এজন্য বাইরে থেকে কারও হস্তক্ষেপ মেনে নেবে না আওয়ামী লীগ। খাল কেটে কুমির আসতে দেওয়া হবে না। সব কিছু সংবিধান মেনেই হবে। তবে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অনুষ্ঠানে সিলেটের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী এবং নবনির্বাচিত মেয়র আওয়ামী রীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত