আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত: আনিসুল হক

বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত: আনিসুল হক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে বাংলাদেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। কিন্তু বিএনপি-জামায়াতের তা সহ্য হয় না। এখন তারা আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে এ দেশের জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।’ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে আখাউড়া পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-আগামী ২০২৪ সালের জানুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ যদি নির্বাচন বানচাল করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আর জনগণ বসে থাকবে না। তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কে নির্বাচনে আসবে, আর আসবে না তা বিবেচ্য বিষয় নয়, জনগণ যাতে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে ভোটকেন্দ্রে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে যারা পাকিস্তানকে ভালোবাসে তারা দেশের উন্নয়ন করবে না। সেজন্য আওয়ামী লীগ ছাড়া জনগণের কোনো গতি নাই। তাই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে হবে।’

সভায় আখাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লা ভুঁইয়া বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত