আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিএনপির নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট চক্র নানা অশুভ খেলায় মেতে ওঠে: মেয়র লিটন

বিএনপির নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট চক্র নানা অশুভ খেলায় মেতে ওঠে: মেয়র লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচন আসলেই একটি দল, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যে সকল কাজ করেছে। সেই দল বিএনপির নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট চক্র নানা অশুভ খেলায় মেতে ওঠে। এবারো তার ব্যতিক্রম হয়নি।

তিনি বলেন, ২০১৪/১৫ সালে তারা আগুন সন্ত্রাস করেছে, গাড়িতে আগুন দিয়ে অসংখ্য নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে, পবিত্র কোরআন শরীফেও আগুন ধরিয়ে দিয়েছিল, সে কথা আমরা ভুলে যাইনি। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের যে কোন অপতৎপরতা প্রতিরোধে আওয়ামী লীগ প্রস্তুত আছে। সেটি আমরা আরেকবার প্রমাণ করে দিবো।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি। সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটন বলেন, যাদের পায়ের তলায় মাটি নাই, তারাই সকালে বিকালে বলে ‘ঈদের পরে, রোজার পরে, বৃষ্টির পরে, শীতের পরে সরকার পতনের আন্দোলন হবে। আজ পর্যন্ত তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারেনি এবং পারবেও না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র বলেন, আজকে শুধু ঢাকা নয়, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, সর্বত্র মানুষ উন্নয়নের যে ছোঁয়া পেয়েছে, সেই উন্নয়ন থেকে মানুষ নিজেকে বঞ্চিত করতে চায় না। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের সেই লুটপাট দেখতে চায় না, বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সেই জায়গায় আর আমরা যেতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, আরও হবে, আরও উন্নয়ন, আরও সুন্দর অবকঠামো উন্নয়ন হবে। সবদিকে বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্যে এই নির্বাচনে আমাদের জয়যুক্ত হতেই হবে। আমরা জয়যুক্ত হবো ইনশাল্লাহ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত