আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বিএনপি হচ্ছে গণতন্ত্রের মুখোশধারী সন্ত্রাসী দল

বিএনপি হচ্ছে গণতন্ত্রের মুখোশধারী সন্ত্রাসী দল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা বলেছেন, দেশের বিচার বিভাগকে বিতর্কিত ও অপদস্থ করতে উদ্দেশ্যমূলকভাবে প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে বিএনপি। দেশকে অকার্যকর করতে, পাকিস্তান বানাতে যারা সংবিধানের ওপর আঘাত করছে, তাদের আর ছাড় দেওয়া হবে না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে কোনও আপস বা সংলাপ হবে না। বিএনপি নামক অপশক্তিকে নির্মূল করতে হবে। বিদেশিরা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নয়, অসাংবিধানিক সরকার নিয়ে আসতে চায়।

 

সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিএনপি-জামায়াত কর্তৃক ‘পুলিশ হত্যা, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলার’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সভাপতির বক্তৃতায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন, বিএনপি বিদেশি প্রভুর ওপর ভর করে আন্দোলন করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে।

আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি সন্ত্রাস-নৈরাজ্য করেছে ২০১৩-১৪ সালে, এবার আবার শুরু করেছে। ইসরায়েল যেমন গাজার ওপর হামলা করছে, বিএনপিও তাই শুরু করেছে। বিচার বিভাগকে অপদস্থ করার জন্য প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা হয়েছে। দেশকে অকার্যকর করতে, পাকিস্তান বানাতে যারা সংবিধানের ওপর আঘাত করছে, তাদের আর ছাড় নয়।’ তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এর বাইরে আন্দোলনের নামে নৈরাজ্য করলে সমুচিত জবাব দেওয়া হবে। দেশের জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। অবরোধে আর যাতে কোনও নৈরাজ্য করতে না পারে, তাদের প্রতিহত করতে রাস্তায় থাকতে হবে নেতাকর্মীদের। এখন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে ১৪ দল।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, বিএনপি আবারও লেজ গুটিয়ে পালাবে। বিদেশিদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন নয়। পৃথিবীজুড়ে আমেরিকা তাণ্ডব চালাচ্ছে। বিএনপি জামায়াতকে দিয়ে বাংলাদেশে তাণ্ডব চালাতে চায় আমেরিকা। বিএনপি রাজপথ থেকে আবারো লেজ গুটিয়ে পালিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য-বেশি বিদেশি চক্রান্ত চলছে। বিএনপির টেইক ব্যাক বাংলাদেশ মানে হলো, বাংলাদেশকে আবারও দুর্ভিক্ষে ও অন্ধকারে ফিরে যেতে হবে। সুতরাং আগামী নির্বাচনে সবাইকে উন্নয়ন ও মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের মুখোশধারী সন্ত্রাসী দল। জাতীয় ঐক্যের নামে রাজাকার জঙ্গি জামাতের সাথে কোন মিটমাট হবে না। নির্বাচনকে জঙ্গি মুক্ত রাখতে পুলিশ হত্যাকারী, বিচারপতির ওপর হামলাকারীদেরকে আটক করে কারাগারে রাখতে হবে। তিনি বলেন,

‘বিএনপির নব্য উপদেষ্টা পিটার হাস পুলিশ হত্যার পক্ষে দাঁড়িয়েছে। রাষ্ট্রদূত থাকার যোগ্যতা হারিয়েছে পিটার হাস।’ তিনি বলেন, শনিবারের ঘটনায় বিএনপি যে নৃশংস পুলিশ হত্যা, পুলিশ বাসে অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী-জঙ্গি হামলা চালিয়েছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, আমেরিকা ও জামায়াত বাংলাদেশের একটি অপশক্তি। তত্ত¡াবধায়ক সরকারের কথা বলছে বিএনপি। কিন্তু তারা জানে না কেমন হবে সেই সরকার। এবার তত্ত¡াবধায়ক সরকার হবে চার পাঁচ বছরের জন্য। আমাদের দেশকে বানানো হবে মার্কিন সাম্রাজ্যবাদের চাটুকার। তাই মার্কিন সাম্রাজ্যবাদের অপশক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের ঢাকা মহানগরের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, ‘আবার বাসে আগুন দিলে, নৈরাজ্য করলে বাংলাদেশ থেকে বিএনপিকে বিতাড়িত করা হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির ভরসা বিদেশি প্রভু। তাদের ওপর ভর করে আপনাদের আন্দোলন শেষ হয়ে গেছে। আহ্বান জানাবো, এখনো সময় আছে আন্দোলন-আন্দোলন খেলা বন্ধ করে নির্বাচনে আসুন।

জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী বলেন, দেশে গণতান্ত্রিক, সাংবিধান প্রক্রিয়া অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোর আরও ঐক্যবদ্ধ করা জরুরি। শুধু মুখে নয়, আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনেও ঐক্যের প্রতিফলন থাকতে হবে। জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কোন বিকল্প নেই। নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে না পারলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য সালাহউদ্দিন মাহমুদ, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। জনসভায় ব্যাপক মানুষের সমাগম ঘটে। আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলীয় জোটের শরিক দলগুলো খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়। বিকাল ৩টার দিকে জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতির অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল মিছিল নিয়ে সমাবেশে আসেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত