আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কূটনীতিকদের কাছে পৌর নির্বাচনে কারচুপির ‘প্রমাণ’ উপস্থাপন করল বিএনপি

কূটনীতিকদের কাছে পৌর নির্বাচনে কারচুপির ‘প্রমাণ’ উপস্থাপন করল বিএনপি

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কাছে সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি সিনিয়র নেতারা।

সোয়া চারটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তিনি জানান, সম্প্রতি যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো, সে নির্বাচনকে আমরা কিভাবে দেখছি, তা জানতে চেয়েছিলেন বিদেশি কূটনীতিকরা। তাদের কাছে নির্বাচনে অনিয়ম-কারচুপির বিষয়ে অভিযোগ তুলে ধরেছি আমরা।

আপনারা কোনো দালিলিক প্রমাণ দিয়েছেন কি-না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে রিপন বলেন, আমরা দালিলিক তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি।

তারা কোনো কমেন্টস করেছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, প্রথাগতভাবে বিদেশি কূটনীতিকরা কোনো কমেন্টস করেন না। তবে আমরা কারচুপি-অনিয়মের বিষয়ে আমাদের অভিযোগ আমরা তুলে ধরেছি।

গত ৩০ ডিসেম্বর  এবং ১২ জানুয়ারি অনুষ্ঠিত ২৩৪ পৌরসভা নির্বাচনে বিএনপি মাত্র ২৪টি পৌরসভায় মেয়র পদে জয়লাভ করে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জিতেছেন ১৮১ পৌরসভায়।

নির্বাচনে বিএনপি ২৮ ভাগ আর আওয়ামী লীগ ৫২ ভাগ ভোট পেয়েছে।

আজকের বৈঠকে সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয়েও আলোচনা হয় বলেও জানান রিপন।

 বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস্ এবং সুইডেন, ডেনমার্ক ও তুরস্কের রাষ্ট্রদূতসহ ১৪টি দেশের কূটনীতিকরা বৈঠকে অংশ নেন।

বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকটি শুরু করে দিয়ে অন্য প্রোগ্রামে চলে গেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী ও সাবিহউদ্দিন আহমেদ, মধ্যপ্রাচ্যে খালেদা জিয়ার বিশেষ দূত ইনামুল হক চৌধুরী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বৈঠকে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

পাঠকের মতামত