আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে চলেছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে চলেছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে চলেছে। তাই আগামী নির্বাচনেআওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। কেননা দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগরের আখালিয়াস্থ কালীবাড়ীতে সরকারের দেশব্যাপী উন্নয়ন-কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আয়োজিত উঠানবৈঠকে তিনি এসব কথা বলেন ।

কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি যিশুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, অগ্নি-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে সরকার বদলানো যাবে না। একমাত্র নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকার বদল হবে। আমরা বিরোধী দলকে সম্মান করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে তবে রাষ্ট্র ক্ষমতার লোভে দেশের শান্তি সম্পদ নষ্ট করে, সাংবাদিক-পুলিশ পিটিয়ে, বিচারপতির বাসভবন, হাসপাতালে হামলা করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি-জামায়ত সন্ত্রাসী দল। তাদের হাতে দেশ রাষ্ট্র জনগণ নিরাপদ নয়।

উঠান বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জেলহত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উঠানবৈঠকে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিসিক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, আওয়ামী লীগ নেতা সুদীপ দেব, সাব্বির খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ড. মিছবাউর রহমান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ, ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সিসিকের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম ও জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল ইসলাম এজাজ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত