আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

৩ বাসে আগুন ৩০ মিনিটে

৩ বাসে আগুন ৩০ মিনিটে

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ও সায়েদাবাদ এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পাঁচ মিনিট পরেই এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়।

পরে সায়েদাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে আরেকটি বাসে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিউমার্কেট এলাকায় মিরপুর লিংক বাসে আগুন নিয়ন্ত্রণে দেয়ার ঘটনা ঘটে। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অন্যদিকে গ্রিন ইউনিভার্সিটির বাসের আগুন নিয়ন্ত্রণে আনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। এছাড়া সায়েদাবাদে আসের আগুন নিয়ন্ত্রণে আনে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

টানা তিন দিনের অবরোধ শেষে নতুন করে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল এবং রবি ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত