আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে পুলিশকে ‘বন্ধু’ বানানোর উদ্যোগ

বাংলাদেশে পুলিশকে ‘বন্ধু’ বানানোর উদ্যোগ

বাংলাদেশ পুলিশে তৃণমূল পর্যায়ে কাউন্সেলিং শুরু হয়েছে। জানানো হচ্ছে মানবাধিকারের বিষয়গুলোও। সম্প্রতি তল্লাশির নামে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ কয়েকজনকে মারপিট ও হেনস্তার অভিযোগের পর, পুলিশ সদর দপ্তর থেকে এ উদ্যোগ নেয়া হয়।

গত ৯ জানুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও ১৫ জানুয়ারি যাত্রাবাড়ীর মিরহাজিরবাগে সিটি করপোরেশনের কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসকে তল্লাশির নামে নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশ।

এরপর ১৭ জানুয়ারি মিরপুরে একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিবের ছেলের পকেটে ইয়াবা দিয়ে আটক করে বিপাকে পড়ে পুলিশের একজন এএসআই। সর্বশেষ বুধবার ঢাকায় ব্যাংক এশিয়ার একজন কর্মচারীকে নির্যাতন করে সাধারণ মানুষের রোষের মুখে পড়ে ক্ষমা চেয়ে রক্ষা পায় এক পুলিশ সদস্য।

এই পরিস্থিতিতে তল্লাশিসহ পুলিশ দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে- তা নিয়ে ‘কাউন্সেলিং' শুরু হয়েছে। দেরি হলেও, অবশেষে শুরু হয়েছে পুলিশকে ‘বন্ধু’ বানানোর উদ্যোগ।

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘থানা থেকে শুরু করে পুলিশ লাইন, পুলিশ ক্যাম্প, বিভাগ- সবখানেই কাউন্সেলিং চলছে। দিনের শুরুতে পুলিশ সদস্যদের হাজিরা নেয়ার সময় সবাইকে একসঙ্গে করে সিনিয়র অফিসাররা এই কাউন্সেলিং করছেন।’

কাউন্সেলিংয়ে কী থাকছে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো তল্লাশি চালাতে হলে কী নিয়ম মানতে হবে, কী ধরণের আচরণ করতে হবে, তা জানানো হচ্ছে। নাগরিকদের যেন সম্মান দেয়া হয়, তাঁদের প্রতি যেন ভদ্র আচরণ করা হয় আর নিয়মের যেন লঙ্ঘন করা না হয়- এ কথাগুলো আবারো বোঝানো হচ্ছে।’

মনিরুল ইসলাম জানান, ‘সাম্প্রতিক কিছু ঘটনায় পুলিশের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা হওয়ার আশঙ্কায় এই কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের বলা হচ্ছে, তল্লাশির সময় নাগরিকদের যেন ‘স্যার' সম্বোধন করা হয়। এছাড়া সাধারণ মানুষের অনুমতি নিয়ে আইন অনুযায়ী তল্লাশি করার কথাও বলা হচ্ছে তাদের।’

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘পুলিশের পেশাগত প্রশিক্ষণে মানবাধিকারে বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে। তাই কাউন্সেলিংয়ের সময় মানবাধিকারের বিষয়টিও স্মরণ করিয়ে দেয়া হচ্ছে।’

প্রসঙ্গত, সিআরপিসি’র ১০৩ এবং ১৬৫ ধারা অনুযায়ী, তল্লাশি চালানোর আইনি অধিকার পুলিশের রয়েছে। তবে আইন বলছে, তল্লাশির সময় কমপক্ষে দু'জন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তল্লাশি চালাতে হবে। পুলিশ চাইলেই তার ইচ্ছামত তল্লাশি চালাতে পারে না।

তবে নিয়ম মেনে পুলিশ যাকে তল্লাশি করতে চাইবে, সেক্ষেত্রে পুলিশকে সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করতে আইনত বাধ্য। অন্যথায় সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে ৩৫৩ ধারায় ওই ব্যক্তিকে আটকের অধিকার রাখে পুলিশ। অন্যদিকে তল্লাশির ক্ষেত্রে পুলিশ নিয়ম না মানলে সেই ব্যক্তি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে মানহানি ও ক্ষতিপূরণের মামলা করতে পারবেন।

অবশ্য পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, তল্লাশির নামে এক শ্রেণির পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করে, মূলত অর্থ আদায়ের জন্য। ‘এটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন’, বলেন মনিরুল ইসলাম।



শেয়ার করুন

পাঠকের মতামত