আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আদালতে এসেছি ন্যায় বিচার চাইতে: ড. ইউনূস

আদালতে এসেছি ন্যায় বিচার চাইতে: ড. ইউনূস

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কাজ করতে গেলে ভুল-ভ্রান্তি হতে পারে। ভুল-ভ্রান্তি এক জিনিস, অপরাধ আরেক জিনিস। দুটি আলাদা বিষয়। এখন আদালতে এসেছি ন্যায় বিচার চাইতে।

 

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মপক্ষ সমর্থন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘আমার যা বলার তা লিখিতভাবে বলেছি, যাতে সবাই জানতে পারে। আমি যেটা আপনাদের কাছে পরিষ্কার করতে চাই, আমি যে সমস্ত উদ্যোগ নিয়েছি, কোনোটা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেইনি। এটা গ্রামীণ ব্যাংক হোক বা অন্য প্রতিষ্ঠান হোক।’

এসময় তিনি সবার কাছে প্রশ্ন রেখে বলেন, ‘যেখানে উদ্দেশ্য লাভবান হওয়ার বিষয় না, সেখানে অন্যের থেকে ভাগ নিয়ে কাকে দেবো? কোথায় যাবে সেটা? এই জিনিসটা পরীক্ষা করে দেখেন—উনি যদি শ্রমিককে কষ্ট দিয়ে থাকে, কী জন্য কষ্টটা দিলো? উনি কি লাভবান হওয়ার জন্য, না অন্য কাউকে লাভবান করার জন্য—নাকি আমার আত্মীয়-স্বজনকে লাভবান করার জন্য?’

এমন কিছু কি ঘটেছে যেটা অসাবধানতাবশত হয়েছে—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‌‘মানুষ ভুল করতেই পারে। মানুষ তো আর ফেরেশতা না! সেটা আমি স্বীকার করি। সেটা ধরিয়ে দেন। আমরা ভুল করি, আবার শুধরে নেই। ভুল-ভ্রান্তি এক জিনিস, অপরাধ আরেক জিনিস।’

আদালতের কাছে আপনার প্রত্যাশা কী জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষ আদালতের কাছে কী জন্য আসে? ন্যায় বিচারের জন্য আসে। আমিও ন্যায় বিচার চাই।’

প্রসঙ্গত, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের করা মামলায় আজ বৃহস্পতিবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ তিন জন আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার এজলাসে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে ড. মুহাম্মদ ইউনূসসহ বাকি তিন বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান উপস্থিত ছিলেন। শুনানিতে তাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিচারকের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপূর্ণ। তাই অভিযোগ অস্বীকার করে বাদীর করা মামলা ক্ষতিপূরণসহ খারিজ করার জন্যও আদালতে আবেদন করেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত