আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় না আসলে এতদিনের যে উন্নয়ন সারাদেশে হয়েছে তা বিএনপি-জামায়াত বিনষ্ট করবে বলে সতর্ক করেছেন ঢাকা-০৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ট্রাফট ঘাস দ্বারা নির্মিত জিনজিরা ঈদগাহ ও খান বাহাদুর হাজী হাফেজ মোহাম্মদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৫)’২৩ এর উদ্বোধনকালে সুধী সমাবেশের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। মেট্রোরেল, রাস্তাঘাট, টানেল, এয়ারপোর্টেসহ সব ধরনের উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার সরকার আছে বলেই সেটি সম্ভব হচ্ছে। আর আগামী নির্বাচনে যদি এটার কোন পরিবর্তন হয় তাহলে সবকিছু উল্টে যাবে। সব ধ্বংস করে ফেলবে। তারা লুটপাটকারী, দুর্নীতিবাজ ও ধ্বংসকারী। ওরা ক্ষমতায় আসলে সব কিছু বিনষ্ট করবে।

তিনি আরও বলেন, চোখের সামনে উন্নয়ন দেখতে পাচ্ছেন। ২০ বছর আগে কি ছিলো আর এখন কি আছে। আপনারাই বিচার করবেন।

বিদ্যুৎ সেক্টরে সরকারের অভূতপর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে সরকারের এ মন্ত্রী বলেন, এখন ২৪ ঘণ্টা বাতি জ্বলে এখানে, আগে ১৬ ঘণ্টা বাতি জ্বলতো না। মুরব্বিরা বলতে পারবেন। আগে এখানে রাস্তা ছিলো না। এখন কত সুন্দর রাস্তা হয়েছে। নতুন প্রজন্মের যারা আছে চাইলে আমি তাদের আগের রাস্তার ছবি দেখাতে পারি।

জিনজিরা ফুটবল মাঠের কথা তুলে ধরে নসরুল হামিদ বলেন, ইউরোপ থেকে টার্ফ নিয়ে এসে এই মাঠে বসানো হয়েছে। আমি নিজে খেলাধুলার মানুষ। পর্যায়ক্রমে কেরানীগঞ্জের সব মাঠে এমন টার্ফ বসানো হবে। মুরব্বিরা এখানে হাটবেন, বাচ্চারা হ্যান্ডবল-ভলিবল-ব্যাডমিন্টনসহ সব ধরনের খেলাধুলা করবে।

জিনজিরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড লিগ পর্যায়ে এ টুর্নামেন্ট অংশ নিচ্ছে। সেরা চার দল সেমিফাইনাল ও সেরা দু’দল ফাইনালে খেলবে।

আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইউনিয়নে বসবাসকারী সাধারণ জনসাধারণ।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত