আপডেট :

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

প্রধানমন্ত্রীকে কানাডার ৮ এমপির চিঠি

প্রধানমন্ত্রীকে কানাডার ৮ এমপির চিঠি

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আটজন সংসদ সদস্য। সরকার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

 

চিঠিতে বলা হয়েছে, কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে আমরা ২০২৪ সালের জানুয়ারিতে আপনার দেশে প্রত্যাশিত নির্বাচন সম্পর্কে চিঠি লিখছি। আমরা লিখছি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে আমাদের গভীর আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য।

কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যরা বেশকিছু প্রত্যাশার কথা জানিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে:

আমরা আশা করি আপনার সরকার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে এবং ভিন্নমত পোষণকারী মতামতকে সম্মান করবে।

ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভরাটের মতো ভোটের অনিয়ম যাতে ঘটতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা কঠোর পরিশ্রম আশা করি।

আমরা আশা করি, আপনার সরকার সহিংসতা প্রতিরোধ এবং রাজনৈতিক দল-মত নির্বিশেষে সকল বাংলাদেশির সুরক্ষা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করবে।

আমরা আশা করি, আপনার সরকার সকল যোগ্য বাংলাদেশি নাগরিকের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করবে।

চিঠিতে উল্লেখ করা হয়, একটি শক্তিশালী গণতন্ত্র বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অংশগ্রহণ এবং নাগরিকদের পছন্দের ন্যায্য প্রতিনিধিত্বের ওপর বিকাশ লাভ করে। সকল রাজনৈতিক দলকে অবাধে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে এবং নির্বাচন প্রক্রিয়া যাতে পক্ষপাতহীনভাবে পরিচালিত হয়- তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার এবং জনগণের ইচ্ছার প্রতি তার শ্রদ্ধা প্রদর্শন করতে পারে। এটি করার মাধ্যমে, আপনি (শেখ হাসিনা) কেবল আপনার জাতির গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবেন না, বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করবেন।

এতে আরও বলা হয়, কানাডা ও বাংলাদেশ একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে। এটি আমাদের আকাঙ্ক্ষা যে, আমাদের জনশক্তি ও পণ্য বিনিময় ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। এটা কেবলমাত্র আমাদের দুই দেশের শক্তিশালী গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই সম্ভব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলকে স্বচ্ছভাবে সম্পৃক্ত করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক ঐতিহ্যের বিকাশ অব্যাহত রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত