আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

তারেক রহমান ২০০৭ সালে মুচলেকা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না: প্রধানমন্ত্রী

তারেক রহমান ২০০৭ সালে মুচলেকা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ২০০৭ সালে মুচলেকা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। এখন লন্ডনে গিয়ে বসে আছে। সে এত টাকা কোথায় পায়!।’

রোববার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারেক রহমান অস্ত্র চোরাকারবারির সঙ্গে জড়িত। গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ অনেক নেতা-কর্মীকে মেরেছে। মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত।’

জনসভায় উপস্থিত নেতা-কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

তারেক রহমান পালিয়ে লন্ডনে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আর সে সেখান থেকে আগুন জ্বালাতে বলছে। আরে ব্যাটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। সরকার হটাতে জনগণ দরকার হয়, জনগণ তাদের সঙ্গে নেই। বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আবার পিছিয়ে যাবে।’

জনসভায় উপস্থিত নেতা-কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এ সময় বাসে আগুন দিয়ে যারা মানুষ পোড়ায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৩টার দিকে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভায় যোগ দেন তিনি। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে উঠবেন প্রধানমন্ত্রী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত