আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নাসিমের পক্ষে মাঠে সহধর্মিণী

নাসিমের পক্ষে মাঠে সহধর্মিণী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এরপর তাকে উৎসাহ দিতে মাঠে নেমেছেন তার স্ত্রী (সহধর্মিনী) অধ্যাপক ডাক্তার জাহানারা আরজু। রবিবার তিনি ও তার পরিবারের সদস্যরা পরশুরামের বিভিন্ন গ্রামে গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহানারা আরজু ইতোমধ্যে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি ভোটারদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ডাক্তার জাহানারা আরজু ইতোমধ্যে পরশুরাম পৌর এলাকা, উপজেলার মির্জানগর, চিথলিয়া বক্সমাহমুদ ইউনিয়নে প্রচারণা চালান। তিনি ফেনী-১ আসনের অপর দুই উপজেলা ফুলগাজী ও ছাগলনাইয়া বেশ কয়েকটি উঠান বৈঠক করেন। পাশাপাশি স্থানীয়দের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এ সময় তিনি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিভিন্ন অবদানের চিত্র তুলে ধরেন ভোটারদের কাছ। ডাক্তার জাহানারা আরজু তার বক্তব্যে বলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পারিবারিক অর্থায়নে ইতোমধ্যে কলেজ, মাদ্রাসা, হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার লোকজনকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত থাকাকালীন সময়ে তিনি স্কুল কলেজ ভবন পাকাকরণ, রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। ভবিষ্যতে সুযোগ পেলে এলাকার মানুষের জন্য সহযোগিতা আরো বাড়িয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

ডাক্তার জাহানারা আরজুর সাথে আরো উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের সহধর্মিনী লুৎফুন নাহার চৌধুরী শিল্পী, জেলা পরিষদের সাবেক সদস্য নিলুফা করিম, পরশুরাম পৌরসভার কাউন্সিলর রাহেলা আক্তার, উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রহিমা জাফরসহ উপজেলা মহিলা লীগের নেতৃবৃন্দ।

এদিকে আলাউদ্দিন নাসিমও রবিবার পরশুরাম উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে গণসংযোগ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত