আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আমরা জামায়াতকে নিষিদ্ধ করছি না : আইনমন্ত্রী

আমরা জামায়াতকে নিষিদ্ধ করছি না : আইনমন্ত্রী

‘রাজনৈতিক দল হিসেবে আমরা জামায়াতকে নিষিদ্ধ করছি না’ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক। মঙ্গলবার একটি বেসরকারী টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী এ মন্তব্য করেন। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিয়ে আসছেন, এর প্রকৃত অবস্থা কি? এমন প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, আইসিটি অ্যাক্ট সংশোধন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিচারের এখতিয়ার পাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ আইন (আইসিটি অ্যাক্ট) সংশোধনের নির্দেশনা দিয়েছেন। কেননা বিদ্যমান আইসিটি অ্যাক্টে যুদ্ধাপরাধী হিসেবে কোনো ব্যক্তির বিচারের বিধান রয়েছে। কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিচারের বিধান বিদ্যমান আইনে নেই। আইসিটি অ্যাক্ট সংশোধন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিচারের এখতিয়ার পাবে। আদালত সম্পূর্ণ স্বাধীন। আইসিটি অ্যাক্ট সংশোধন হলে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচারের বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থাপন করবে। ট্রাইব্যুনালই সিদ্ধান্ত দেবেন জামায়াতের ভবিষ্যৎ কী হবে। ট্রাইব্যুনাল যে রায়ই দেবেন, সরকার তা বাস্তবায়ন করবে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নির্দেশনা অনুযায়ী আইসিটি অ্যাক্ট সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছি।

ফেব্রুয়ারি মাসের মধ্যেই এটি মন্ত্রিসভায় উপস্থাপন হবে বলে আশা করেন আইনমন্ত্রী। মন্ত্রিসভায় অনুমোদন হলেই এটি জাতীয় সংসদে পেশ করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত