আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করবেন শেখ হাসিনা

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করবেন শেখ হাসিনা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে আগামীকাল শুক্রবার। এটি উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আগামীকাল আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির চেয়ারম্যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। তবে এখনো কো-চেয়ারম্যানের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

এদিকে রাজপথে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার সব প্রস্তুতি রেখেই সর্বাত্মক ভোটযুদ্ধে নামছে আওয়ামী লীগ। রাজপথ নিজেদের দখলে রাখার পাশাপাশি আওয়ামী লীগের আগামী দিনের সব কর্মসূচিই হবে নির্বাচন কেন্দ্রিক। পুণ্যভূমি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচার শুরু করবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, এবার দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সেই সুযোগ থাকছে। জানা গেছে, ইতিমধ্যে ৩০০ আসনের দলীয় প্রার্থিতা বাছাইয়ের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। দলীয় সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য দলীয় প্রার্থিতা ইতিমধ্যে সংক্ষিপ্ত তালিকায় নামিয়ে এনেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন হারান আওয়ামী লীগের ৫৬ জন সংসদ সদস্য ও মন্ত্রী। তার আগে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনেও বাদ পড়েন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৯ জন সংসদ সদস্য। বর্তমান পরিস্থিতিতে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের বিজয় আনতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ন্যূনতম ঝুঁকি নিতে চায় না আওয়ামী লীগ। দফায় দফায় জরিপে যেসব প্রার্থীদের জনভিত্তি রয়েছে এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরই এবার মনোনয়ন দেবে দলটি। ফলে বিগত দুই নির্বাচনের চেয়েও এবার বেশি সংখ্যক বর্তমান সংসদ সদস্যের এবার কপাল পুড়তে পারে, হারাতে পারেন দলীয় মনোনয়ন। আসন্ন নির্বাচন উপলক্ষে ১৪ উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত