আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পুলিশের কর্মকাণ্ডে গর্বিত স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কর্মকাণ্ডে গর্বিত স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আপনারা অনেক ভালো কাজ করছেন। আপনাদের কর্মকাণ্ডের জন্য দেশ ও জাতি শ্রদ্ধাভরে আপনাদের স্মরণ করবে। গত বছরের জানুয়ারি থেকে ৯১ দিন আপনারা ধৈর্যের সঙ্গে ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলা করেছেন। আপনারা পরীক্ষিত। এটা অবশ্যই প্রশংসনীয়। আমি গর্বিত।’

রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে মঙ্গলবার দুপুরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সপ্তাহ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার সময় তাকে উদ্দেশে করে বলেন, ‘পুলিশ ভালো কাজ করছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা গর্বের।’’ প্রধানমন্ত্রীর এ মন্তব্যে আমি গর্বিত।

এর আগে সকাল ১০টায় প্যারেড পরিদর্শন এবং সোয়া ১০টার দিকে প্যারেডের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সমন্বয়ে গঠিত ১৩টি কন্টিনজেন্টের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন করেন তিনি।

এবার পুলিশ সপ্তাহের প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নিচ্ছেন সহস্রাধিক পুলিশ সদস্য। জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে এটা নতুন মাইলফলক।

পুলিশ সপ্তাহে ২০১৫ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০২ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হয়। এদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২০ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’, ২৩ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ৪০ জনকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ এ চার ধরনের পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তাদের পদক পরিয়ে দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত