আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ভারতে দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকালে অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যোগদান করেন তিনি। এ সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনটি ১০টি সেশনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী অধিবেশন পর্যায়ে অনুষ্ঠিত হবে রাষ্ট্র ও সরকারপ্রধান।

প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের (ভিওজিএসএস) উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘একসঙ্গে, সবার বিকাশে, সবার আস্থা’ ও সমাপনী অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষিণ বিশ্ব: একসঙ্গে সবার ভবিষ্যৎ’। চলতি বছর ১২-১৩ জানুয়ারি ভার্চুয়ালি প্রথম সম্মেলনটি আয়োজন করেছিল ভারত।

অনন্য এই উদ্যোগ গ্লোবাল সাউথের ১২৫টি দেশকে তাদের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারগুলো একটি সাধারণ প্ল্যাটফর্মে বিনিময়ের জন্য একত্রিত করেছে।

জি-২০ প্রেসিডেন্সির সময় ভারত গ্লোবাল সাউথের উদ্বেগগুলো যথাযথভাবে গ্রহণ করে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলো যেন যথাযথভাবে বিবেচনা করা হয়, তা নিশ্চিত করতে কাজ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় গ্লোবাল সাউথ সম্মেলনে ভারতের সভাপতিত্বকালে বিভিন্ন জি-২০ বৈঠকে অর্জিত মূল ফলাফলগুলো গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে বিনিময় করে নেওয়ার দিকে মনোনিবেশ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈশ্বিক উন্নয়নের কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া শীর্ষ এই সম্মেলন আরও অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক ও প্রগতিশীল বিশ্ব ব্যবস্থায় আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যাওয়ার উপায়গুলো নিয়ে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এছাড়া, সম্মেলনে ‘ইন্ডিয়া অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ: এমার্জিং টুগেদার ফর এ বেটার ফিউচার’ শীর্ষক পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন, ‘মানবসম্পদের ভবিষ্যৎ প্রস্তুত করা’ শীর্ষক শিক্ষামন্ত্রীদের অধিবেশন, ‘জনকেন্দ্রিক উন্নয়নে অর্থায়ন’ শীর্ষক অর্থমন্ত্রীদের অধিবেশন, ‘জলবায়ু সহনশীলতা ও জলবায়ু অর্থায়নের জন্য টেকসই সমাধান’ শীর্ষক পরিবেশমন্ত্রীদের অধিবেশনসহ মন্ত্রিপর্যায়ের আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত