আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কেন্দ্রভিত্তিক টিম গঠন করছে ছাত্রলীগ

কেন্দ্রভিত্তিক টিম গঠন করছে ছাত্রলীগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে কেন্দ্রভিত্তিক টিম গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ। দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করাই এসব টিমের লক্ষ্য।

আজ শুক্রবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে কেন্দ্রভিত্তিক টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রভিত্তিক টিম গঠনে বেশ কিছু বিবেচ্য বিষয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে, প্রত্যেক টিমে সদস্য সংখ্যা হবে ২০ জন। সদস্যদের স্ব স্ব কেন্দ্রের ভোটার হতে হবে। সদস্যদের নাম, পদবি/পরিচয়, ঠিকানা, মোবাইল নম্বর ছাত্রলীগের দপ্তর সেল নির্ধারিত ফর্মে সন্নিবেশ করতে হবে। টিম গঠন করে তা দপ্তর সেলে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট জেলা/মহানগরে গঠিত টিমগুলোকে কেন্দ্রের তত্ত্বাবধানে ট্রেনিং প্রদান করা হবে।

আগামী ২৬ নভেম্বরের মধ্যে এসব টিম গঠন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সর্বোচ্চ সাংগঠনিক সক্ষমতা ও গুরুত্ব প্রদানের মাধ্যমে উল্লিখিত কেন্দ্রভিত্তিক টিম গঠন করে তা নির্ধারিত সময়ের মধ্যে দপ্তর সেলে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জেলা ও মহানগর ইউনিট সম্পর্কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ ও মানুষের স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অক্লান্ত, অবিরত, অকুতোভয় হয়ে আত্মনিয়োগ করতে হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত