আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসন তিনটি হলো- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০।

শনিবার (১৮ নভেম্বর) ঢাকা-১০ আসন থেকে তিনি এ মনোনয়ন ফরম কিনলেন তিনি। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, সাকিব আল হাসানের পক্ষে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন। ঢাকা-১০ আসন থেকে সাকিবের নৌকার টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, সাকিব আল হাসান ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে চান। শনিবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা মাহমুদুল আসাদ রাসেল ঢাকা–১০ আসনে সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন। আর খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জন্য সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ঢাকা–১০ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দীন। মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, ও মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য বিরেন শিকদার।

এর আগে গত বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভাষণে সিইসি জানান, মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

এদিকে, সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন সংগ্রহের মাধ্যমে ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন। এর পর বেলা ১১টার পর থেকে মনোনয়ন কেনা দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত